ধানের শীষের ভোট চাইলেন বিশিষ্ট ব্যবসায়ী ফারুক আহমেদ মৃর্ধা

গাজী মোহাম্মদ মহসিন :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর-৩ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের ধানের শীষে পক্ষে নিয়মিত প্রচার-প্রচারনা করে যাচ্ছেন চাঁদপুর শহরের বিশিষ্ট ব্যবসায়ী, চাঁদপুর চেম্বার অফ কর্মাসের সিনিয়র সহ-সভাপতি ও ক্রীড়া সংগঠক ফারুক আহমেদ মৃর্ধা। তিনি দল মত নির্বিশেষে চাঁদপুর-৩ আসনের সর্বস্তের মানুষের কাছে গিয়ে চাঁদপুরের উন্নয়নের জন্য শেখ ফরিদ আহমেদ মানিকের ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

তিনি বিএনপির মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক ধানের শীষ প্রতীক পাওয়ার পর থেকে লিফলেট বিতরণ করে তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্বাচনী ইশতেহারগুলো তুলে ধরছেন। প্রত্যান্ত অঞ্চল থেকে শুরু করে হাট বাজার পাড়া মহল্লা যখন যেখানে সময় পান, ধানের শীষের জন্য তিনি আপামর জনতার কাছে ভোট ভিক্ষা চান।
ফারুক আহমেদ মৃর্ধা তিনি তার নিজ এলাকা চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের বিভিন্ন বাড়ি, হাট বাজারের প্রতিটি স্থানে তার মনোনীত ব্যাক্তিদের দিয়ে ও ধানের শীষের ভোট চেয়ে প্রচার-প্রচারনা অব্যাহত রেখেছেন।

ফারুক আহমেদ মৃর্ধা আরো জানান, চাঁদপুরের উন্নয়নের জন্য শেখ ফরিদ আহমেদ মানিকের বিকল্প কেউ নেই, তিনি নির্বাচিত হলে চাঁদপুর থেকে সন্ত্রাসী, চাঁদাবাজী, টেন্ডার বাজি, মাদক, ইভটিজিং সব কিছুই বন্ধ হবে। এজন্য আমরা সকলে মিলে ধানের শীষের বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত মাঠে থাকবো, ধানের শীষের পক্ষে কাজ করবো ইনশাআল্লাহ।

তিনি বলেন শেখ ফরিদ আহমেদ মানিক ভোটের জন্য বছরের পর বছর মাঠে ছিলেন। আন্দোলন সংগ্রামে ছিলেন, চাঁদপুরের মাটি ধানের শীষের ঘাঁটি, এজন্য চাঁদপুরের সর্বস্তরের মানুষকে চাঁদপুরের উন্নয়নের জন্য শেখ ফরিদ আহমেদ মানিক বিজয়ী করতে সকলে মিলে কাজ করার জন্য তিনি আহ্বান জানান।

প্রকাশিত : রোববার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy