ফরিদগঞ্জের নারীরা ৫৪ বছরে প্রথম ভোট দিবে!

মোঃ মহিউদ্দিন, ফরিদগঞ্জ প্রতিনিধি :
চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের রূপসা দক্ষিণ ইউনিয়নের নারীর গত ৫৪ বছর ধরে ভোট কেন্দ্রে ভোট দিতে যায় না, পীরের অনুরোধে । ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর জেলা প্রশাসন ব্যাপক উদ্যোগ নিয়েছেন। এই উদ্যোগের অংশ হিসেবে নারীদের ভোটের জন্য নারী ম্যাজিস্ট্রেটসহ সকল কর্মকর্তা নারী নিয়োগ করা হয়েছে।

জানা গেছে, ৭০ দশকের জৈনপুরের পীর সাহেবের অনুরোধ মেনে রূপসা দক্ষিণের নারীরা ওই এলাকার কোন ভোটের সময়েই ভোট দিতে যান না। মাঝে মধ্যে দু’একটি ভোটের সময় প্রার্থীদের নিকট স্বজনরা ভোট দিলেও তার পরিমাণ ছিলো নামমাত্র। যদিও ভোট ব্যতিত সকল কাজেই সংশ্লিষ্ট ইউনিয়নের নারীদের অংশগ্রহণ করছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. নাজমুল ইসলাম সরকার নারীদের পর্দা নিশ্চিত করে যে কোন উপায়ে নারীদের ভোট প্রদানের জন্য উদ্যোগ নেয়। সেই উদ্যোগের অংশ হিসেবে রূপসা দক্ষিণের ইউনিয়নের মোট ৮টি কেন্দ্রের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়। সংশ্লিষ্ট ইউনিয়নে মোট নারী ভোটার সংখ্যা ১০ হাজার ২৯৯জন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সূত্র জানায়, ইউনিয়নের ৮টি কেন্দ্রে নারী ভোটের জন্য ২০টি বুথ তৈরি করা হয়েছে। ওই বুথ গুলোর জন্য সহকারি প্রিজাইডিং কর্মকর্তা থেকে শুরু করে সকল পর্যায়ের ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে নারীদের নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পুলিশ, আনসার ভিডিপি এবং ৮টি কেন্দ্রের জন্য একজন নারী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। এছাড়া ৮জন প্রার্থীকে ওই বুথগুলোতে নারী পোলিং এজেন্ট নিয়োগ দেয়ার জন্য চিঠি ও মৌখিকভাবে অনুরোধ করা হয়েছে।

এ আসনে ধানেরশীষ ,চিংড়ি (স্বতন্ত্র) , দাঁড়ি পাল্লা ত্রিমুখী লড়াইর সম্ভাবনা রয়েছে। এখানে ১১৮টি কেন্দ্রের মধ্যে ৩৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে। ৩লাখ ৯১ হাজার ২৬৪জন ভোটার ,পোষ্টাল ব্যালটে ৯ হাজার ৩৬৭ জন ভোট প্রদান করবে।
আইনশৃংখলায় নিয়োজিত থাকছে, ৩ প্লাটুন সেনা, ২প্লাটুন বিচিবি, ১ প্লাটুন র‌্যাব ও ২৯৮ জন পুলিশসহ আনসার, ৫জন নির্বাহী ও ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

এ বিষয়ে সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া জানান, নারীদের পর্দা মেনে ভোট প্রদানের জন্য প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন। আশা করছি এবার নারীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে ভোট কেন্দ্রে আসবে। যে কোন সহিংসতা বা আদিপত্য বিস্তারের চেষ্টা করা হলে কঠোরভাবে দমন করা হবে।

প্রকাশিত : বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy