

সজীব খান,চাঁদপুর।।
চাঁদপুরে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়েছে। স্মরন কালের সেরা নির্বাচন দেখলো জাতি, চাঁদপুরে অবাধ ও সুন্দর নির্বাচনে স্বস্তি ভোটারদের মাঝে ছিলো।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে জেলার বিভিন্ন কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। শুরু থেকেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়।

পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ভোটারদেরও লাইনে দাঁড়াতে দেখা গেছে। অনেকেই ফজর পড়ে কেন্দ্রের সামনে লাইনে দাঁড়িয়েছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রের সামনে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে।
সকাল থেকে দুপুর পর্যন্ত ভোটারদের উপস্থিত ছিলো বেশি, দুপুরের পর থেকে ভোটার সংখ্যা কমতে থাকে, বিকেলের দিকে কোন কোন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিলোনা বললেনই চলে।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রিজাইটিং অফিসারদেরকে সার্বিক ভাবে সহযোগীতা করেন,অবাধ ও সুষ্ঠি নির্বাচনের জন্য, বিজিবি, সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা স্বতঃস্ফুর্ত ভাবে দায়িত্ব পালন করেন।
চাঁদপুর পৌরসভার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে দেখা গেছে, নারী-পুরুষ ভোটারদের ব্যাপক উপস্থিতি ছিলো সমান সমান, তবে কোথায় কোথায় ও নারী ভোটারদের উপস্থিতি ছিলো। তবে শহরের পুরান বাজারে হিন্দু অধ্যুষিত এলাকাগুলোতে ব্যাপকহারে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
শহরের পুরান বাজার বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সুমন মজুমদার জানান, এ কেন্দ্রে মোট ভোটার ৪ হাজার ৭৪৪ জন। নয়টি বুথে শুধুমাত্র মহিলারা ভোটদান করছেন। এখানকার অধিকাংশ ভোটারই সংখ্যালঘু সম্প্রদায়ের। তারা শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন।
অন্যদিকে একই এলাকার ২ নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটদানের শুরু থেকেই মহিলা ভোটাররা বিড়ম্বনায় পড়েছেন। ভূতগুলোর সামনে এলাকা ভিত্তিক ইন্ডিকেটর না দেওয়ায় তারা এক রুম থেকে অন্য রুমে ছুটে বেড়াচ্ছেন। ১ নং বুথে ভোট শুরু হওয়ার ৪০ মিনিটে মাত্র ৬টি ভোট কাস্ট হয়েছে বলে সংশ্লিষ্ট পুলিং অফিসার জানিয়েছে। সংশ্লিষ্ট পুলিং অফিসার জানান, এলাকাভিত্তিক বিড়ম্বনার কারণে ২০ থেকে ২৫ জন ভোট না দিয়ে ফিরে গেছেন।
৩ নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে শারীরিক প্রতিবন্ধী পুলিং কর্মকর্তা আরিফুর রহমান যত্ন সহকারে দায়িত্ব পালন লক্ষ্য করার গেছে। চাঁদপুর জেলার পাঁচটি নির্বাচনী আসনেই শান্তিপূর্ণভাবে বোর্ড গ্রহণ শেষ হয়েছে।
চাঁদপুরের ৫টি আসনে বিএনপি-জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলের ৩৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলার ৫ আসনে ভোটার সংখ্যা-২৩ লাখ ৩১ হাজার ২শ ৩৫ জন। এদের প্রায় অর্ধেকই মহিলা ভোটার। এদের মধ্যে নারী ভোটার সংখ্যা ১১ লাখ ২৯ হাজার ৮শ ৭৪ জন। পুরুষ ভোটার ১২ লাখ ১ হাজার ৬শ ৪৪ জন। জেলায় হিজড়া ভোটার মাত্র ১১ জন। প্রার্থী ৩৫ জন। কেন্দ্র ৭শ ৬ এবং কক্ষ ৪ হাজার ২শ ৬০টি।
সরেজমিনে দেখা যায়, প্রতিটি কেন্দ্রে প্রবেশের আগে ভোটারদের তল্লাশি করা হচ্ছে। কেন্দ্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়েছে। কয়েকজন ভোটার জানান, তারা নির্বিঘ্নে ভোট দিতে পেরে সন্তুষ্ট।
বিভিন্ন কেন্দ্রে র্যাব, সেনাবাহিনী, পুলিশ, ডিবি পুলিশ ও বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে। বেশ কয়েকটি কেন্দ্রের সামনে সেনাবাহিনীর সদস্যদের অতিরিক্ত সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।
প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.
















