

নিজস্ব প্রতিবেদক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে চারটি আসনে বিজয়ী হয়েছে বিএনপি। আসনগুলো হলো কিশোরগঞ্জ-৪, কুমিল্লা-৩, ঝিনাইদহ-১ এবং সুনামগঞ্জ-২।

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান, কুমিল্লা-৩ আসনে একই দলের মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বেসরকারিভাবে জয়ী হয়েছেন।
এ ছাড়া ঝিনাইদহ-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মো. আসাদুজ্জামান। আসাদুজ্জামান পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মতিউর রহমান পেয়েছেন ৫৫ হাজার ৫৭৭ ভোট।
আর সুনামগঞ্জ-২ আসনে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী। এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর প্রার্থী শিশির মনির। নাছির উদ্দিন চৌধুরী পেয়েছেন ৭৪ হাজার ২৮৯। অন্যদিকে, শিশির মনির পেয়েছেন ৪২ হাজার ৪৬৭ ভোট।
প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.













