দুর্ঘটনা কবলিত চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস

চাঁদপুর প্রতিনিধি: বিকেল পাঁচটায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ট্রেন শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে লাকসামে দুর্ঘটনার শিকার হয়েছে। ট্রেনটি চট্টগ্রাম থেকে চাঁদপুর অভিমুখে যাত্রাপথে থাকা অবস্থায় এ দুর্ঘটনা ঘটে।

তবে দুর্ঘটনার কারণ বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। এখন পর্যন্ত ট্রেনের কোনো যাত্রী হতাহত হয়েছে কিনা তাও নিশ্চিতভাবে বলা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর ঘটনাস্থলে রেলওয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পৌঁছেছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে এবং ট্রেন চলাচল পুনরুদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এ বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

প্রকাশিত : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy