ফরিদগঞ্জে নির্বাচন উত্তর সহিংসতা কুপিয়ে ও পিটিয়ে আহত ৮, বসতবাড়ি ভাঙচুর

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা :

চাঁদপুরের ফরিদগঞ্জে ৩নং ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের আক্তার হোসেনের বাড়িতে শুক্রবার সকালে এ হামলার ঘটনা ঘটেছে।

এ বিষয়ে আহত শিশুর বাবা আক্তার হোসেন জানায়, হামলাকারীদের মধ্যে, হাছান(৫৫), আলমগীর (৪০ হুমায়ুন (৩৫),আরমান (২২) সহ ৭/৮ জনের একটি দল ঘরে ঢুকে আক্তারের ৩ বছরের শিশু সন্তান জান্নাত (৯) এর মাথায় কুপিয়ে জখম করে। বাবা আক্তার হেসেন (৩৭) মা জেনিন জান্নাত (৩০), আনোয়ার হোসেন (৪৫), আকবর হোসেন (৩০), তারেক(২৪),মুরাদ (১৮), কোহিনুর (৩৫) কে রড, রাম দা ও হকি স্টিক দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করে।

প্রথমে ফরিদগঞ্জ হাসপাতালে ও পরে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা নিতে চলে যাই। বর্তমানে চাঁদপুর সদর হাসপাতালে আমরা চিকিৎসা নিচ্ছি।

ঘটনা চাঁদপুর পুলিশ সুপার, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর পর সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেন্টু কুমার বড়ুয়া জানান বিষয়টি থানা পুলিশ ও সেনাক্যাম্প কে জানানোর পর পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে এসেছে। ভুক্তভোগীদের কে মামলা করার জন্য বলা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান।

থানা অফিসার ইনচার্জ মোঃ হেলাল উদ্দিন জানান, পুলিশ ও সেনাবাহিনী দু’ দফা ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হববে। এই মুহূর্ত পর্যন্ত থানায় লিখিত অভিযোগ করেনি।

মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে আক্তার হোসেন জানিয়েছে। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

প্রকাশিত : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy