ফরিদপুর-৪ আসনে বিএনপির প্রার্থী শহিদুল ইসলাম খান বিপুল ভোটে জয়লাভ

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর -৪(ভাঙ্গা -সদরপুর -চরভদ্রাসন) আসনে বিএনপির প্রার্থী শহিদুল ইসলাম বিপুল ভোটে জয়লাভ করেন। তিনি সর্বমোট ১২৭৪৩৩ ভোট পান এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াত ইসলামের মোঃ সরোয়ার হোসেন ৭৫৮০৫ ভোট পান।স্বতন্ত্র প্রার্থী এ,এ,এম মুজাহিদ বেগ ৫৬১৬০ ভোট পেয়ে তৃতীয় হন।

এছাড়া আতাউর রহমান (কাস্তে)পান৭১৪ ভোট, মিজানুর রহমান (রিক্সা) ১১১৮,মুহাম্মদ মুজিবুর হোসাইন (ঘোড়া)১৭০৪,মোঃ ইসাহাক চোকদার(হাতপাখা) ১১৪৯৮,রায়হান জামিল (লাঙ্গল)৫৫০ ভোট পান।ফরিদপুর -৪ আসনের মোট ভোটার ৪৯৬৭০৬ জন। মোট কেন্দ্র ১৯০টি।বৈধ ভোট ২৭৪৯৯২ টি এবং বাতিলকৃত ভোট ৫৯৯০টি। শতকরা ৫৬.৫৭% ভোট কাস্ট হয়েছে।

চরভদ্রাসন একজন বাজার ব্যবসায়ী বলেন,ফরিদপুর -৪ এ শান্তিপূর্ন ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখানে কোন প্রার্থী পক্ষ থেকে কোনো অভিযোগ আমরা শুনতে পারি নাই।

বিএনপির এক সমর্থক বলেন, টাকার কাছে মানুষ বিক্রি হয় না এটা ফরিদপুর -৪ বাসী প্রমান করে দিলো।এই বিজয় ফরিদপুর -৪বাসীর বিজয়

প্রকাশিত : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy