হেরে গেলেন সারজিস আলম, তারেক রহমান বিজয়ী ২টি আসনে

নিউজ ডেস্ক :

পঞ্চগড়-১ আসনে এনসিপি নেতা সারজিস আলমকে হারিয়ে বেসরকারিভাবে জয় পেয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ১৫৫টি কেন্দ্রের মধ্যে ২০টির ফলাফল পাওয়া গেছে।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে নওশাদ জমির পেয়েছেন ২২ হাজার ১৩৪ ভোট।

অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠন সারজিস আলম পেয়েছেন ২০ হাজার ১৯৯ ভোট।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রুমিন ফারহানার জয়
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে তিনি মোট ভোট পেয়েছেন ৫০ হাজার ৫৭৯। এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ জুনায়েদ আল হাবীব পেয়েছেন ৩২ হাজার ৫৭৯ ভোট। এ নিয়ে প্রায় ১৮ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন এই স্বতন্ত্র প্রার্থী।

এ আসনে মোট ভোটার ছিলো ৪ লাখ ৯৯ হাজার ৪৪৮ জন। এরমধ্যে, পুরুষ ভোটার ২ লাখ ৬৫ হাজার ২৪৫ জন। আর নারী ভোটার ২ লাখ ৩৪ হাজার ২০১ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন।

ফলাফল ঘোষণার পর সমর্থকদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। বিভিন্ন স্থানে তারা মিছিল ও শুভেচ্ছা বিনিময় করেন। তবে সার্বিকভাবে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন প্রার্থী ও সমর্থকরা।

জয়পুরহাটে এক আসনে জামায়াত, অন্যটিতে বিএনপির জয়
তীয় সংসদ নির্বাচনে জয়পুরহাটের দুটি আসনের একটিতে জামায়াত, অন্যটিতে বিএনপির বিজয়ী হয়েছে। বিএনপির দুর্গ ভেঙে জামায়াতের এই বিজয় জেলাজুড়ে চমক সৃষ্টি করেছে।

জয়পুরহাট–১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ফজলুল রহমান সাঈদ ও জয়পুরহাট-২ আসনে বিএনপির প্রার্থী আব্দুল বারী জয়ী হয়েছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে, জয়পুরহাট–১ (আসন নং ৩৪)–এর মোট ১৫১টি কেন্দ্রের সবগুলোর ফলাফল ঘোষণা করা হয়েছে। এ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. ফজলুর রহমান সাঈদ দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৬৩ হাজার ৮৭৬ ভোট পেয়ে ৯ হাজার ৪১ ভোটের ব্যবধানে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. মাসুদ রানা প্রধান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৮৩৫ ভোট।

অন্যদিকে জয়পুরহাট–২ (আসন নং ৩৫) আসনের ১০৪টি কেন্দ্রের সবগুলোর ফলাফল চূড়ান্ত হয়েছে। এ আসনে বিএনপির প্রার্থী মো. আব্দুল বারী ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫৭ হাজার ১২৭ ভোট পেয়ে ৬৬ হাজার ২৪ ভোটের বড় ব্যবধানে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী এস. এম. রাশেদুল আলম সবুজ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯১ হাজার ১০৩ ভোট।

আসন দুটির ফলাফল ঘোষণার পর সংশ্লিষ্ট এলাকায় বিজয়ী প্রার্থীদের নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ–উচ্ছ্বাস দেখা গেছে।

দুই আসনেই বেসরকারিভাবে বিজয়ী তারেক রহমান
বগুড়া-৬ (সদর উপজেলা) এবং ঢাকা-১৭ (ঢাকা উত্তর সিটি করপোরেশনের ওয়ার্ড-১৫,১৮,১৯ ও ২০ এবং ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা) দুই আসনেই বেসরকারি ফলে বিজয়ী হয়েছেন বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ঢাকা-১৭ আসনে তারেক রহমান ৫৪ হাজার ৮২৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী ডাঃ খালিদুজ্জামান ৪৬ হাজার ৮৪০ ভোট পেয়েছেন। খালিদুজ্জামান থেকে ৭ হাজার ৯৮৫ ভোট বেশি পেয়েছেন।

বগুড়া-৬ (সদর) আসনের ৪১টি কেন্দ্রের প্রাথমিক ফলাফলে বড় ব্যবধানে ৩১ হাজার ৮৪৩ ভোটে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫৬ হাজার ৩৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৫৩৮ ভোট।

রংপুর-১ ও ৫ আসনে জামায়াতের প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ আসন থেকে জামায়াত মনোনীত প্রার্থী মো. রায়হান সিরাজী ও রংপুর-৫ আসনে জামায়াতের গোলাম রব্বানী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়।

রংপুর-১ আসনে তিনি মোট ভোট পেয়েছেন ১ লাখ ৫০ হাজার ৮৮ ভোট। এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. মোকাররম হোসেন সুজন পেয়েছেন ৬৯ হাজার ৪০৭ ভোট।

এ আসনে মোট ভোটার ছিলো ৩ লাখ ৭৫ হাজার ২২৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৮ হাজার ৮২৯ জন। আর নারী ভোটার ১ লাখ ৮৬ হাজার ৩৯৪ জন। আর হিজড়া ভোটার ৪ জন।

অরপদিকে, রংপুর-৫ আসনে বেসরকারী ফলাফলে ১ লাখ ৭৫ হাজার ২০৮ ভোট পেয়ে জামায়াতের গোলাম রব্বানী নির্বাচিত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বিতা বিএনপি’র গোলাম রব্বানী পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ১৪১ ভোট।

 

প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy