চাঁদপুরে সড়কে ত্রিমুখী সংঘর্ষে কচুয়ার কামাল নিহত : আহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
চাঁদপুরে অ্যাম্বুলেন্স, ভ্যানগাড়ি ও ব্যাটারিচালিত ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে একজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ইজিবাইকচালক।

রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোরে জেলা শহরের ওয়ারলেস মোড়ের এ দুর্ঘটনা ঘটে। নিহত যাত্রীর নাম কামাল হোসেন (৪২)।

তিনি জেলার কচুয়া উপজেলার হোসেনপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আবু হানিফ। কামাল ইজিবাইকের যাত্রী ছিলেন।
আহত ব্যক্তির নাম বশির (৪০)।

তিনি একই উপজেলার নিশ্চিন্তপুর ইউনিয়নের রসুপুর গ্রামের মো. আলমাসের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে ভ্যানগাড়ি ও মাছ বহনকারী ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই যাত্রী কামাল নিহত হন এবং গুরুতর আহত হন বশির। আহত ব্যক্তিকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তার মাথায় তিনটি সেলাই লেগেছে বলে জানা গেছে। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার হাসিবুল হাসান চৌধুরী বলেন, ইজিবাইকের যাত্রী কামালকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়। তার শরীরে বিভিন্ন স্থানে গুরুতর জখম রয়েছে।

চাঁদপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না করায় ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রকাশিত : রোববার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy