গাইবান্ধায় গণধোলাইয়ে ২ ডাকাত নিহত

এবি সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার জেলার সাদুল্যাপুরে ডাকাতির প্রস্তুতিকালে গণধোলাইয়ে নিহত হয়েছেন ২ জন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের খোর্দ্দমুজাহিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, খোর্দ্দমুজাহিদপুর এলাকায় রাস্তার উপর একটি সংঘবদ্ধ দল অবস্থান নেয়। এসময় স্থানীয়রা ডাকাতদলের ডাকাতির প্রস্তুতি নেয়ার সন্দেহে ধাওয়া অতঃপর ২ জনকে আটক করতে সক্ষম হন। এ সময় উত্তেজিত জনতার গণধোলাইয়ে তারা ২ জন নিহত হন। পুলিশ নিহতদের মৃতদেহের সুরুতহাল রিপোর্ট প্রস্তুত পূর্বক তাদের পরিচয় সনাক্ত করণে অনুসন্ধান চলমান রয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের পরিচয় সনাক্তকরণে কাজ চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহতদ্বয় পলাশবাড়ি উপজেলার বাসিন্দা। তবে, সু-নির্দিষ্টভাবে গ্রাম ও নাম-পরিচয় পাওয়া যায়নি। মৃতদেহ ২টির ময়না তদন্তসহ মামলার প্রস্তুতি চলছে।

প্রকাশিত :  শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.

 

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy