মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলেন নবনির্বাচিত এমপি শহিদুল ইসলাম বাবুল

ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুর জেলা চরভদ্রাসন উপজেলা রবিবার বিকাল ৩টায় চরভদ্রাসন উপজেলার প্রশাসনের হলরুমে নব নির্বাচিত মাননীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুলের সাথে চরভদ্রাসন উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব,মোঃ শহিদুল ইসলাম বাবুল, এমপি, ফরিদপুর-৪।সভাপতিত্ব করেন জনাব, জালাল উদ্দীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, চরভদ্রাসন, ফরিদপুর।

সভায় প্রধান অতিথি মোঃ শহিদুল ইসলাম বলেন,দেশে পরিবর্তন এসেছে এই পরিবর্তনের ধারা আমাদের ধরে রাখতে হবে।মাদকমুক্ত সমাজ গড়তে হবে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স সে যতই ক্ষমতাবান হক কোনো ছাড় হবে না। বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি করা হবে।জাতীয় ঐক্য ও দেশের জন্য সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

এছাড়া উক্ত সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা তাদের বক্তব্য, চরভদ্রাসনে মাদকমুক্ত অবৈধ বালু উত্তোলন করা রোধ,নদীভাঙ্গন রোধে বাধ নির্মাণ, ফেরি চালুর ব্যবস্থা করন এবং গোপালপুর থেকে কল্যানপুর যাতায়াতের জন্য ব্রিজ করার ব্যবস্থা করা ইত্যাদি উক্ত মতসভায় তুলে ধরেন।

সভা শেষে তিনি চরভদ্রাসন মারকাজুল উুলুম মাদ্রাসায় এতিম ছাত্রদের সাথে ইফতারি করেন। ইফতার ও নামাজ শেষে চরভদ্রাসন বাজার ব্যবসায়ী ও সাধারণ জনগণের সাথে কুশল বিনিময় করেন।

প্রকাশিত : সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy