

🖋️ মাকসুমুল মুকিম, দোহার উপজেলা প্রতিনিধি
ঢাকার দোহার উপজেলায় দোহার প্রেসক্লাবের উদ্যোগে একটি জমকালো ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত নানা আয়োজনের মাধ্যমে এই মাহফিলের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। অনুষ্ঠানের শুরুতে তাকে লাল গালিচায় ফুল দিয়ে স্বাগত জানান প্রেসক্লাবের সদস্যবৃন্দ।
প্রধান অতিথি খন্দকার আবু আশফাক দোহার প্রেসক্লাবকে ধন্যবাদ জানিয়ে বলেন, “সাংবাদিকরা নির্ভীকভাবে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে পারেন। আমি আপনাদের পাশে আছি।” তিনি নির্বাচনের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য সাংবাদিকদের লেখনির প্রশংসা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক হিসেবে একটি ক্রেস্ট প্রদান করা হয় এবং ছিন্নমূল শিশু-কিশোর ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন দোহার প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ তারেক রাজীব এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আতাউর রহমান সানি।
প্রকাশিত : শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.
















