জামালপুরে জিয়া সাইবার ফোর্সের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর প্রতিনিধি

জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ এর ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা জিয়া সাইবার ফোর্সের উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জামালপুর জেলা শাখার আহ্বায়ক এম. শুভ পাঠানের সভাপতিত্বে ও সাবেক জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ জামালপুর জেলা শাখার সদস্য সচিব মোঃ রিপন হোসেন হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামালপুর জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সহ-সভাপতি শামীম আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুর রাজ্জাক রানা, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শাহাদাত হোসেন সাগর, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ জামালপুর শহর শাখার ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ আবু তালহা, সড়ক পরিবহন শ্রমিক দল জামালপুর শহর শাখার সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার হোসেন শিপু, দপ্তর সম্পাদক নূর মোহাম্মদ বাবু, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মাসুম, জেড সি এফ জেলা শাখার যুগ্ন আহবায়ক ও তারেক রহমান যুব পরিষদ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রাজু মিয়া, সদস্য দপ্তর এর দায়িত্বপ্রাপ্ত শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, সদর থানা পূর্ব শাখার সভাপতি ছানোয়ার হোসেন সানু, জামালপুর আইডিয়াল কলেজ ছাত্রদলের সহ-সভাপতি রাকিব হোসেন।

সোহেল রানা, শ্রমিক দল নেতা মেহেদি, আব্দুর রহমান, মাসুদ রানা পারভেছ সিয়াম জীবন, জাকিরুল হোসেন বাবু, মোবারক হোসেন , জাহিদ হাসান, কাউসার হৃদয়, বাবু হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রকাশিত : শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy