

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুর রিপোর্ট ও প্রিয় সময় পরিবারের দীর্ঘ দশ বছরের পথচলায় অবদান ও সহযোগিতার স্মৃতিকে ধারণ করে আগামী ১৩ মার্চ ২০২৬ খ্রি. (শুক্রবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রতিনিধি সম্মেলন, ইফতার ও বিশেষ আলোচনাসভা।

প্রোগ্রামটি শুরু হবে বিকেল চারটা থেকে, চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার রামপুর বাজারস্থ সততা প্লাজা, গাউছিয়া মডেল টাউন-এ।
চাঁদপুর রিপোর্ট ও প্রিয় সময়ের সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান রানা জানিয়েছেন, এই আয়োজনের মাধ্যমে দেশ বিদেশের পাঠক, লেখক, প্রতিষ্ঠানের সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হবে।
তিনি বলেন, “দীর্ঘ দশ বছর ধরে আপনাদের অবদান আমাদের জন্য অনস্বীকার্য। আমরা কৃতজ্ঞ যে, আপনারা আমাদের চলার পথে একান্ত বন্ধু হয়ে পাশে থেকেছেন।”
প্রতিনিধি সম্মেলন ও ইফতার মাহফিলে চাঁদপুর রিপোর্ট ও প্রিয় সময় পরিবারের সদস্যরা একত্রিত হয়ে অভিজ্ঞতা বিনিময়, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সামাজিক দায়িত্ব পালনের অঙ্গীকার পুনর্নবীকরণ করবেন।
যোগাযোগ : 01762240650, 01777988889







