ঢাকা আইনজীবী সমিতিতে অ্যাড. হুমায়ুন ঢালীর উপর হামলা: ভুয়া সংবাদ প্রচারের নিন্দা, আইনানুগ ব্যবস্থার হুঁশিয়ারি

স্টাফ রিপোর্টার, ঢাকা
গত ২৮ জুন ২০২৬ তারিখে ঢাকা আইনজীবী সমিতিতে অ্যাডভোকেট হুমায়ুন কবির ঢালীর উপর সংঘটিত হামলার ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন পত্রিকা ও অখ্যাত ভূঁইফোড় অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশিত ভুয়া, অসত্য ও বিভ্রান্তিকর সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা আইনজীবী সমিতি। একইসঙ্গে ভবিষ্যতে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সমিতি।

সমিতির বিবৃতি
ঢাকা আইনজীবী সমিতির পক্ষ থেকে জানানো হয়, একজন বিজ্ঞ আইনজীবীর চেম্বারে দিনে-দুপুরে অনৈতিকভাবে অনুপ্রবেশ, অনুমতি ছাড়া ভিডিও ধারণ এবং ভয়ভীতি প্রদর্শন কোনোভাবেই কাম্য নয়। সমিতি স্পষ্ট করে বলেছে, একজন আইনজীবী কোন ধরনের মামলা করবেন বা করবেন না, তা তাঁর একান্ত স্বাধীন পেশাগত সিদ্ধান্ত। মিথ্যা মামলা করতে রাজি না হওয়ায় সংবাদ সম্মেলনের হুমকি, ভুয়া নিউজ প্রকাশ এবং পুলিশ দিয়ে হয়রানির ঘটনায় তীব্র সমালোচনা করেছে সমিতি।

সাংবাদিকদের হুঁশিয়ারি
উক্ত ঘটনা নিয়ে মিথ্যা সংবাদ পরিবেশনের অভিযোগে দৈনিক মাতৃভূমির সাংবাদিক পরিচয়দানকারী আবুল হাসানাত রাসেল ও তাঁর সঙ্গে সংশ্লিষ্ট রাবেয়াসহ যোগাযোগকারী সকলকে হুঁশিয়ার করেছে ঢাকা আইনজীবী সমিতি।

সমিতি জানায়, ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলে এবং কোনো আইনজীবীর চেম্বারে এসে হামলা বা ভাঙচুর করলে সংশ্লিষ্টদের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা হবে। প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্রাইব্যুনালের সিদ্ধান্ত
এ বিষয়ে ঢাকা আইনজীবী সমিতির এজিএস মেহেদী হাসান জুয়েল ইতোমধ্যে বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

সমিতির অবস্থান :
ঢাকা আইনজীবী সমিতি একটি সুপ্রাচীন, নির্দলীয়, ধর্মনিরপেক্ষ ও সুনামধন্য প্রতিষ্ঠান উল্লেখ করে সমিতি জানায়, এই প্রতিষ্ঠানের মর্যাদা ও সদস্যদের পেশাগত নিরাপত্তা রক্ষায় সমিতি বদ্ধপরিকর। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন আইনজীবীদের স্বাধীন পেশাচর্চায় বাধা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সমিতি কঠোর অবস্থানে থাকবে।

সংযুক্ত প্রমাণাদি :
সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার স্বপক্ষে তাদের কাছে নিম্নোক্ত প্রমাণাদি রয়েছে:

 ২৮/৬/২৬ তারিখে সাংবাদিক পরিচয়দানকারী তথা নাশকতাকারীদের ঢাকা আইনজীবী সমিতিতে প্রদানকৃত মুচলেকা। ।
অভিযোগকারীকে প্রদানকৃত অর্থের ব্যাংক স্টেটমেন্ট।

সাংবাদিক পরিচয়দানকারী আবুল হাসানাত রাসেলের পরিচয়পত্র ও ঘটনার সময়ের ভিডিও ফুটেজ।

ঢাকা আইনজীবী সমিতি সকল গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছে, কোনো সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য ও বস্তুনিষ্ঠ তথ্য যাচাই করে সংবাদ পরিবেশন করতে। অন্যথায় অপপ্রচার ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের জন্য দায়ীদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়াও যায় যারা এসব ভূয়া, মিথ্যা বা অসত্য নিঊজ করেছেন তারা নিজ দায়িত্বে নিজেদের অনলাইন ও প্রচার মাধ্যম হতে সরিয়ে ঢাকা আইনজীবী সমিতিকে সহায়তার নির্দেশ প্রধান করা যাচ্ছে, অন্যাথায় সমিতি পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবে।

বি.দ্র.: এই প্রতিবেদনটি ঢাকা আইনজীবী সমিতির প্রদত্ত বিবৃতি ও তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

 

প্রকাশিত : বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ :
.

You might like

About the Author: priyoshomoy