জামালপুরে ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর প্রতিনিধি

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জামালপুর শহর শাখার অন্তর্ভুক্ত ৪ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১২ মার্চ বৃহস্পতিবার বিকালে স্থানীয় শহরের কাচারীপাড়া খালেকের দোকান মোড়ে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া ও ইফতার মাহফিলে জামালপুর শহর বিএনপির সভাপতি মোঃ লিয়াকত আলী, সাধারণ সম্পাদক শাহ্ মো. আব্দুল্লাহ আল মাসুদ ও ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসলাম হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আসলাম হোসেন জানান, প্রতিবছরের ন্যায় এবারও আমরা পবিত্র মাহে রমজানের রোজা উপলক্ষে ইফতারের আয়োজন করেছি। আমাদের জামালপুর সদর -৫ আসনের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুনের দিকনির্দেশনায় অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

দোয়া ও ইফতার মাহফিলে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা ও বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন কাচারীপাড়া জামে মসজিদের ইমাম মুফতি সোলায়মান হাবিবী।

প্রকাশিত : শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy