দেখা হলো সেদিন : শরীফ উল্যাহ

দীর্ঘ্য কয়েকটি মাস পর আবারও তোমার সাথে আমার দেখা হল। যে টাকে চোখ দেখা দেখি বলা যেতে পারে। হয়নি কোন কথা, কিংবা দু’জনে এক সাথে কপি হাউজে বসে কিছু চা পানি খাওয়া। বা নীরব কোন স্থানে বসে পুরনো দিনের স্মৃতি নিয়ে গল্প করে সময়ে সমেয় দিন কাটিয়ে দেওয়া।
সে কলেজে পড়া থেকে শুরু করে এইচ. এস. সি পরীক্ষা শেষ পর্যন্ত তোমাকে দেখেছিলাম মনভরে। মাঝে অনেকটা সময় হারিয়ে গেছে আমার কাছ থেকে। পরীক্ষা পাশ করার পর তুমি ভর্তি হওয়ার জন্য চোখের আড়াল থেকে চলে গেলেও কিন্তু মন থেকে যেতে পারনি। কিন্তু তোমার বিয়োগ ব্যথা নিয়ে প্রতিটি মূহর্ত্য আমার কষ্টে কাটাতে হয়েছে। তোমাকে ভালবাসার এই কেমন যন্ত্রনা আমার তা আমি বুঝতে পারিনি। প্রতিটি সময় যেন আমার কাছে একা একা মনে হয়। ভালবাসার যন্ত্রনা, কষ্টের কত বেদনা তা আগে আমি জানতাম না। তোমাকে ভালবাসার পর থেকে সে দুঃখ কষ্ট আমার সঙ্গী হয়ে আমার মনে বসত করে চলছে। তুমি আমাকে ভুলে থাকলেও যন্ত্রনা আমাকে ভুলতে পারেনি। তুমি আমাকে কষ্ট দিলেও যন্ত্রনা আমাকে কষ্ট দেয়নি। সবসময় তোমাকে মনে রাখার জন্য এরা আমার পাশে পাশে থাকে। আমি যেন তোমাকে না ভুলতে পারি।
দ্যাথ, আমি বোকার মত কি বলছি আবল তাবল, আসলে তোমাকেতো বহুদিন পর দেখিছি। তাই মনে হয় আমি আপনা আপনি কেমন জানি আবল তাবল বলতে শুরু করেছি। আমি ভাবতে ভুলে গেছি যে, আমি শুধু তোমাকে ভালবেসে ছিলাম, তুমিতো আমাকে ভালবাসনি। তাহলে কেন তোমাকে নিয়ে আমি মিথ্যা স্বপ্ন দেখি। তোমার মত মেধাবী ও সুন্দর মনের মানুষের সাথে আমার মত বোকার কোন ভালবাসা হতে পারে না। যাকে বলা যায় আকাশ কুশুম চিন্তা করা। তোমার আর আমার মিলতো আকাশ জমিন ব্যবধান। যেমন করে একটি কাক কোন মনিবের ঘর থেকে ডিম চুরি করে নেওয়ার পর একটি নিরাপদ স্থানে চোখ বন্ধ করে রাখে। কাকটি ভাবে আমি যেহেতু দেখিনা সুতরাং এস্থানে আমি ছাড়া অন্য কেউও দেখেনা। সে রকম আমি তোমাকে নিয়ে অন্ধস্বপ্ন দেখে আর্সছি।
এইতো সেদিন তোমার সাথে আমার মার্কেটে দেখা হল। তুমি লাল বেনা রশি কেনার জন্য এসেছ আর আমি; সেই বাজারেই সামান্য একটা কম্পিউটারের দোকানে চাকুরী করি। হঠাৎ তোমার সাথে আমার দেখা হয়েছিল। কই তুমিত আমার সাথে কোন কথা বলার জন্য চেষ্টা করনি। যাক ভালবাসর দোহাই নয় নাই দিলাম। তোমার সাথে তো একই শ্রেণীতে পড়ে এসেছি। সেই বন্ধু হিসেবেতো কোন কথা বলনি। তুমি হয়তো ভাবছ তোমাকে আমি দেখিনি শুধু তুমিই আমাকে দেখেছ। তা ভাবলে তোমার ভুল হবে। আমিতো তোমার ভালবাসার টানে আজও তোমার পথ চেয়ে আছি এবং সেদিনও তোমার পিছু নিয়েছি। হঠাৎ তোমার পথ থেকে সরে দাঁড়িয়ে ছিলাম কেন জান? হয়ত তুমি ভাববে আমি আজও বেহায়া বেয়াদবের মত তোমার পিছু নিয়েছি কিংবা অস্বভ্য লম্পট তারও অনেক কিছু বলতে পার। আসলে তোমরা তা ভাবতে পার যেটি তোমাদের মুখে মানাবে। যাক অনেক কথাই বলে ফেলেছি জানি এখানে ক্ষমা চাওয়ার মতো কোন পথ রাখিনি তবুও পারলে ক্ষমা করে দিও।
এই তোমার না পাওয়া ভালবাসার অনুরোধ। এখন বল তুমি কেমন আছ। নিশ্চয় অনেক ভাল। আমি দোয়া করি তুমি অনেক সুখী হও। তবুওতো বলতে পারব আমার ভালবাসার মানুষটি অনেক সুখে আছে। আর তুমি দোয়া কর আমি যেন তোমার কাছ থেকে আরো অনেক দূরে চলে যাই। যে খানে গেলে আর কেউ আসতে পারে না। যাতে করে তোমার প্রেমের পথে বাঁধা হয়ে থাকতে না পারি। তোমাকে অনেক ভালবেসে ফেলেছিলাম। জানিনা আমার মতো করে ভালবাসা তুমি অন্য কারও কাছ থেকে পাবে কিনা। যেন পাও সে কামনা করি বিধাতার কাছ থেকে। যিনি তোমাকে সোন্দর্য্যময় করে সৃষ্টি করেছিলেন। তুমি সৃষ্টির সেরা মানুষের মধ্যে সবচেয়ে লাবন্যময় যাকে দেখলে আর চোখ ফেরানো যায় না। সেদিন তোমাকে দেখার পর আমি কত যে আনন্দিত হয়েছি, তা তোমাকে কি করে বলব। যদিও তোমার সুন্দর মুখটি দেখা আমার নচিবে জুটেনি।
তার পরও আমি কত খুশি হয়েছি। সব চেয়ে বেশি খুশি হয়েছি যে কারনে সেটি হল যদিও তুমি আমাকে ভালবাসনি তার পরও আমাকে দেখার পর আমার পিছু পিছু সেই লাইব্রেরীর কাছের দোকানের সামনে গেছ। শুধু দেখতে আমি কি আগের মত আছি নাকি। নাকি যেমন দেখেছ তেমনি আছি। কিন্তু কেমন করে থাকব বলতো আগে যা ছিলাম তার চেয়ে অনেক কষ্টে আছি। আমিতো তোমাকে নিয়ে দিন বল রাত বল  শুধু তোমার জন্য ভাবি। কিন্তু তুমি? তুমি আমার জন্য কখন কি ভেবেছ? ভাবনি আর তোমার ভাবনার কোন দরকার হয়নি। যেদিন তোমাকে আমি ভালবাসা নামের যন্তনার অপারটুকু দিয়েছিলাম, সেদিন তুমি না করে দিলে আমি ভাবছিলাম ভালবাসার ব্যপারটি নিমিশেই মাটি হয়ে যাবে। কিন্তু সেটি তুমি তোমার বান্ধবীদের কাছে ছোঁয়াছে রোগের মত বিনা পয়সায় বিলিয়ে দিয়েছ। তোমার বান্ধবীরা আমাকে পাগল ভেবে আমার দিকে তাকিয়ে থাকত। আসলে তারা ঠিক ধরেছে। যদিও আমি পাগল সেটি তোমার জন্যে, তোমার ভালবাসার জন্যে। তোমাকে না পাওয়ার জন্যে। আমিতো শুধু তোমাকেই ভালবেসে পাগল হয়েছি। তুমি বলতে পার আমার জন্যে পাগল হলে কেন? ভালবাসা না পাওয়ার কত যন্ত্রনা, যে ভালবাসে সেই জানে। ভালবাসার সুখ সবার কপালে সয়না কেন জানি না। সে সুখের নিষ্ঠুর তান্ডব সিডরের মত ভেঙ্গেচুরে নিয়ে যায়।
আমি চেয়েছিলাম তোমার মত জীবন সাথী পেলে আমার জীবন ধন্য হবে। আমি তোমাকে নীয়ে সুখে থাকব। তা আর হল না। হঠাৎ বৃষ্টি এসেই তা ধুয়ে নিয়ে চলে গেছে। সত চেষ্টা করেও ফিরে পাওয়া যায়নি। আমার এক তরফা ভালবাসা সেটা আমার অভিমানী তামশা করা যাকে নিয়ে আমার কষ্ট পাওয়া। তবুও আমি নিজেকে ধন্য মনে করি যে তোমার মত সুন্দর মনের একটি মেয়েকে নিজ থেকে ভালবাসতে পেরে। আসলে একটু সুখ পেতে হলে একটু কষ্ট পেতে হয়। যা না হয় আমি তোমাকে ভালবাসার নামে সুখের বদলে কষ্ট পেয়েছি। সেটি থেকে তোমার ভাগ নেওয়ার প্রয়োজন হবে না। আমি তোমার কাছ থেকে আশা করি তুমি শুধু আমাকে যন্ত্রনার কঠিন শিকলে বেধে রাখবে। যেন আমি সেই যন্ত্রনাতে পঁচে গলে মরে যাই। আর আমি চাইব আমাকে দেখে তুমি হাঁসবে। আমি তোমার স্মৃতি চরন নিয়ে মরতে চাই তুমি আমাকে সেই অধীকার টুকু দেবে কী? বন্ধু । তোমার কাছে ঐ অবহেলিত মানুষটির অনুরোধ তোমার বেদনাতে আজ আমি ক্ষুন্ন, হৃদয়টা আমার কাটার গাঁ হয়ে গেছে। তোমাকে ভালবেসে আমি সব হারিয়েছি।
হয়তো বলবে আমিতো তোমাকে ভালবাসিনি? তাহলে তুমি কেন মিথ্যা স্বপ্ন দেখে কষ্ট পাচ্ছ। আমার এক বুক জ্বালা আর এক বুক কষ্ট আমি কি করে ভুলে যাব। তোমারি বিয়োগ ব্যথা যে এতো কষ্টের, আমি আগে ভাবতে পারিনি। আমার এই জীবনে তুমিই প্রথম মানুষ হিসাবে আসলে তোমাকে কি অল্প সময়ের মধ্যে ভুলে যাবো? তা কোন দিনও নয়। আমাকে তুমি ভালবাসা না দিলেও তোমার কষ্টের ভাগটুকু দিও। সেই আলিঙ্গনে আমি তোমাকে খুজে পাব।

প্রকাশিত : বুধবার, ২৫ মার্চ ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy