

আজও কি আমায় তুমি ফিরিয়ে দিবে, তোমার আঙিনা থেকে?
কত অমাবস্যা, কত পূণিমা পেরিয়ে এসেছি আমি
কত অরণ্য, কত মরু পেরিয়ে, কত দুগোর্ম পথ পেছনে ফেলে
তোমার একটু উষ্ণ ভালবাসা পাওয়ার আশায়।
বল আজও কি আমায় ফিরিয়ে দেবে?
আমার মনের অসীম সাধনা, দু’চোখ ভরা সীমাহীন স্বপ্ন
আর হৃদয়ের জমিতে তোমার জন্য ফোটা ভালবাসার ফুল
বল তুমি কি আজও আমার সে ফুল গ্রহণ করবে না?
তুমি কি আজও আমায় তোমার মনের সেই
সুপ্ত ভালবাসাটুকু দেবে না?

আমায় আর কত সাধনা করতে হবে তোমার জন্যে?
আর কতকাল তোমার আশায় বাউল হয়ে ঘুরতে হবে
দেশ থেকে দেশান্তরে? আর কতকাল…….. আর কতকাল…………?
আমাকে আর কত কাঁদাতে চাও তুমি?
আর কত দুঃখের সাথে আমি পাঞ্জা লড়ে যাবো;
তোমার ভালবাসা জয় করার জন্য?
আর কত দিন-রাত্রি এক করে তোমায় ভেবে যাবো
আর কত বৃষ্টিতে ভিজে নিজের চোখের জলকে আড়াল করবো।
এই প্রশ্নের উত্তর তোমাকেই দিতে হবে?
ফেরারীর মতো একলা জীবন তুমি আমায় দিতে পারো না!
যদি ভালবাসার অধিকার থাকে তবে কেন তা পাবার অধিকার নেই?
আমি কা-পুরুষ নই, আমি অভিনয়কারীও নই?
আমার মনের কোনে কোন পাপ নেই, আছে ভালবাসা
তাই আজও, জীবনের এপ্রান্তে এসে ভালবেসে যাই তোমাকে।
ভালবেসে যাবো যতদিন বেঁচে রবো………….
আমার দু’চোখ পাথর হয়ে যাবে
আমার হৃদয়ের ফুল শুকিয়ে যাবে
আমার নিঃশ্বাস থেমে যাবে
তবুও আমি ভালবেসে যবো তোমাকে।
মন দিয়েই আমি মনকে জয় করতে চাই, ঘৃণার মঝে নয়
আমার ভালবাসার দেবালয়ে তুমিই আমার পূজারীনি
তাইতো তোমাকে ছাড়া আর কাউকে ভাবতে পারিনা
কল্পনা করতে পারিনা কারো মুখ
আমি জানিনা আমার ভালবাসা কবে তোমার সাড়া জাগাবে!
শুধু জানি ভালবাসার কাজ হচ্ছে ভালবেসে যাওয়া
তাইতো আজও ভালবেসে যাই তোমাকে।…………………
সোহানুর রহমান অনন্ত
শনি আখড়া, ঢাকা।
প্রকাশিত : বুধবার, ২৫ মার্চ ২০২৬ খ্রি.
















