মনে পড়ে : সোহানুর রহমান অনন্ত

হেমন্তের শেষ বিকেলে মনে পড়ে তার কথা
পাখির পালকের মত স্কৃতিগুলো ঝড়ে পড়ে নিরবে
জেগে উঠে হৃদয় মাঝে চেপে রাখা ব্যথা।
মনে পড়ে তাঁর হাসি মাখা মুখ
আর ঘায়েল করা, কাঁজল কালো দু’টি চোখ
আজ হৃদয় মাটিতে দুঃখের চাষ করি আমি
ফুলে ফুলে সাঝিঁয়ে রাখি আমার স্বপ্নলোক।

মাঝরাতে শুনি তাঁর নুপুরের শব্দ
ভুলে যাই ঁজমে থাকা আমার যত কষ্ট
ঘোলা জলে ডুবে থাক মুখ খানা ভেসে উঠে
আমি অবাক হয়ে দেখি সে মুখ স্পষ্ট।

রংধুন হয়ে আমায় রাঙিয়ে দিয়ে যায় সে
বাতাসে পাই তার শরীরের গন্ধ
কালো মেঘ হয়ে যেন তার কেশ ভেসে যায়
আমি সে মেঘ দেখে পাই সীমাহীন আনন্দ।
পাখির মত সে উড়ে বেড়ায় আমারী মন আকাশে
ইচ্ছে মত সে চলে যায় আবার ইচ্ছে মতই আসে।

আমি খুঁজে পাই তার খুলে পরা সোনার নুপুর
অুনভব করি উঠুন জুড়ে তাঁর বিচরণ
ভুলতে গিয়ে আজও ভুলতে পারিনি তাকে
সে আমার এমন আপনজন।

সবুজ ঘাসে আজও লিখে যাই প্রেমের কাব্য
তাকে আবার শুনাবো বলে
হয়না তবু বলা হয়না একসাথে চলা
সময়ের স্রোতে সবি যায় চলে।

ঘুমিয়ে থাকি আমি তার ছবি বুকে ধরে
স্বপ্ন হয়ে সে যেন আমায় ডাকে
আজ এই ক্ষনে কেন যেন বার বার
মনে পড়ে তাকে।

সোহানুর রহমান অনন্ত, শনি আখড়া, ঢাকা।

 

প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy