

কথার মালা গেথেছিলাম একদা এ ধরাতে,
গেয়েছিলাম তুলে সুর মনেরই বীণাতে.
জানিনা হারালো তা কেমনে কোথায়,
কোন সে দিগন্তের অজানা সীমায় .
খুজেছি কত তারে মাঠের ওপারে
যত, খুজিনিতো কখনো এ মনের গহিনে.
ভেসেছি শুধুই একা নিরাশার সাগরে,
তবু আশা ছিল তার -পাবো এ জীবনে.
অবশেষে একদিন কখনো যা ভাবিনি,

ভেসে এলো সে সুর হয়ে চেনা রাগিনী.
গীত হলো সেই গান ঐ দু’টি আঁখিতে,
বাকি নেই কিছু আর সে জন চিনিতে.
এতদিন তাকেই আমি মনে মনে চেয়েছি,
এইতো সেই প্রিয়জন আজ যাকে পেয়েছি.
প্রকাশিত : শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ খ্রি.
শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.














