চাঁদপুরের বাবুরহাট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ

সজীব খান, চাঁদপুর :

চাঁদপুরের বাবুরহাট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনূষ্ঠাণ সম্পূর্ণ হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় বাবুরহাট স্কুল এন্ড কলেজ মাঠে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি নাজমুন নাহার এর সভাপতিত্বে বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারেফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক এড.এ কে এম সলিম উল্ল্যা সেলিম, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী

এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, পৌর বিএনপির সদস্য শেখ সালমান, চাঁদপুর পৌর ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল মাল, সাধারণ সম্পাদক আলমগীর পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক হান্নান বেপারী, ১৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মহসিন মজুমদার লিটন, বাবুরহাট বাজার পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদ পালোয়ান, পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক সোহাগ খান, ১৪নং যুবদলের সিনিয়র সহ-সভাপতি গাজী মান্নান, সদস্য রুবেল ঢালী, বাবুরহাট স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক হাবিবুর রহমান, মাসুদুর রহমান, ওমর হোসেন, মাহবুব হাসান, কিশোর পাল, রাসেল মিয়া,ছবি তালুকদারসহ বাবুরহাট স্কুল এন্ড কলেজের শিক্ষক শিক্ষিকা,এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ, রাজনীতিবিদ, অভিভাবকসহ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সার্বিক ভাবে পরিচালনা করেন বাবুরহাট স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মাহবুবুর রহমান জুয়েল।

প্রকাশিত : শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy