

নিজস্ব প্রতিবেদক : ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেস ক্লাবের আয়োজনে বাংলা বর্ষবরণ ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষ্যে কাল মঙ্গলবার ১ লা বৈশাখ ১৪৩৩ (১৪ এপ্রিল ২০২৬) সকাল ৭:৩০মি. চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য বর্ষবরণ অনুষ্ঠান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও চাঁদপুর প্রেস ক্লাবের সকল পর্যায়ের সদস্যবৃন্দদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ।
প্রকাশিত : সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ খ্রি. ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.
















