

হিরক খান, মেহেরপুর প্রতিনিধি :
মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গ্রামে ২৪ লক্ষ ৭১ হাজার টাকা ব্যয়ে ১ হাজার ১০০ মিটার জিয়া খাল পুন:খনন কাজের উদ্বোধন করা হয়েছে।
গত শনিবার বিকাল সাড়ে চারটার দিকে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রধান অতিথি হিসেবে মাটি কেটে খাল খননের উদ্বোধন করেন। খাল খনন শেষে খালপাড়ে তিনি একটি গাছের চারা রোপন করেন।
পরে বলিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পানি সম্পদ মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মন্ত্রী।

এ সময় তিনি বলেন, “খাল খননের মাধ্যমে কৃষি পণ্যের উৎপাদন বৃদ্ধি পাবে। খালের দুই পাড়ে বিভিন্ন ধরনের গাছ রোপণ করা হবে, যার মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। বর্ষাকালে জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি কৃষি উন্নয়নের মাধ্যমে এলাকার অভূতপূর্ব উন্নয়ন হবে।”
যতগুলো কৃষিভিত্তিক আন্দোলন হয়েছে, খাল খনন কর্মসূচি ছিল একটি বিপ্লবী ও জনপ্রিয় কর্মসূচি। ১৯৭৭ সালে নিজস্ব চিন্তা ও দূরদর্শিতায় জিয়াউর রহমান এই খাল খনন কর্মসূচি গ্রহণ করেছিলেন।
তিনি আরও বলেন, “খাল খননের মাধ্যমে কৃষি পণ্যের উৎপাদন বৃদ্ধি পাবে। খালের দুই পাড়ে বিভিন্ন ধরনের গাছ রোপণ করা হবে, যার মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। বর্ষাকালে জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি কৃষি উন্নয়নের মাধ্যমে এলাকার অভূতপূর্ব উন্নয়ন হবে।”
তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির কাছে অঙ্গীকার করেছিলেন আমরা মেগা প্রকল্প করব না। আমরা সাধারণ মানুষের পাশে থেকে প্রেসিডেন্ট জিয়ার মতো গ্রামের উন্নয়নকে প্রাধান্য দেব। যার কারণে খাল খনন কর্মসূচিকে নতুন করে বিপ্লবের স্থানে নিয়ে এসেছি।”
দিনাজপুরের কাহারোল থেকে খাল খনন কর্মসূচির কাজ শুরু করেছি। দেশের ৫৪টি জেলায় একসাথে এই কর্মসূচি শুরু হয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন করা হবে।
জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য তাজ উদ্দিন খান, পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিল্টন, মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন, মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান এবং মেহেরপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাইম কামাল খান প্রমুখ।
উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের পশ্চিম অঞ্চলের প্রধান প্রকৌশলী শাজাহান সিরাজ, কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহিদুল ইসলাম, মেহেরপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাইম কামাল খান এবং চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফ হোসেন। আলোচনা সভায় জেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
প্রকাশিত : সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ খ্রি. ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
















