

সজীব খান, চাঁদপুর :
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের জন্যে চাঁদপুর -৩ আসনে সাবেক সংসদ সদস্য আলম খানের মেয়ে রোকসানা আলম সংরক্ষিত মহিলা আসন থেকে মনোয়ন সংগ্রহ করেছেন ।

গত (১২ এপ্রিল ২০২৬) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নেতা-কর্মীদের সাথে নিয়ে তিনি সংরক্ষিত নারী আসনের নির্বাচনের জন্যে দলীয় মনোনয়ন ফরম জমা দেন।
আসন্ন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য পদে স্থানীয় ত্যাগী, নির্যাতিত ও পরিশ্রমী নারী নেত্রী রোকসানা আলম মনোনয়ন দেওয়ার দাবিতে সরব হয়ে উঠেছেন চাঁদপুরের সদর দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ। দীর্ঘ ১৭ বছর ধরে মাঠ পর্যায়ে রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত রোকসানা আলম সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হিসেবে দেখতে চান এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোকসানা আলম ছাত্রজীবন থেকেই ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে দলীয় বিভিন্ন কর্মসূচি, আন্দোলন-সংগ্রাম ও সামাজিক কর্মকান্ডে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। তার বাবা ত্যাগী বিএনপি নেতা আলম খান চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য।
দলের দুর্দিনে চাঁদপুরসহ তথা ঢাকার রাজপথে অবস্থান, তৃণমূল সংগঠনকে সুসংগঠিত করা এবং নারীদের রাজনৈতিক অংশগ্রহণে উৎসাহিত করার ক্ষেত্রে তার সক্রিয় ভূমিকার কথা উল্লেখ করেন নেতাকর্মীরা।
দলীয় সূত্র আরও জানা যায়, দীর্ঘ রাজনৈতিক জীবনে আলম খান কণ্যা রোকসানা আলম তার বিরুদ্ধে চাঁদাবাজি, লুটপাট বা কোনো ধরনের বিতর্কিত কর্মকান্ডের অভিযোগ ওঠেনি। এ কারণে তাকে “সৎ, পরিশ্রমী ও গ্রহণযোগ্য নেতৃত্ব” হিসেবে বিবেচনা করছেন স্থানীয়রা। তাদের মতে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে স্বচ্ছ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেত্রীই সংরক্ষিত আসনের জন্য উপযুক্ত।
চাঁদপুরের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা বলেন, ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্বকে মূল্যায়ন করা হলে সংগঠন আরও শক্তিশালী হবে। আমরা চাই সংরক্ষিত মহিলা এমপি হিসেবে এমন একজন আসুক, যিনি সরাসরি জনগণের সঙ্গে সম্পৃক্ত এবং এলাকার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করবেন।
এদিকে বিএনপি’র দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান-এর দৃষ্টি আকর্ষণ করে স্থানীয় নেতাকর্মীরা যোগ্য ও ত্যাগী নেত্রীকে মনোনয়ন দেওয়ার আহ্বান জানিয়েছেন। তাদের আশা, কেন্দ্রীয় নেতৃত্ব তৃণমূলের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে চাঁদপুরের জনপ্রিয় নারী নেত্রীকে সংরক্ষিত মহিলা আসনের জন্য মনোনীত করবেন। স্থানীয় নেতাকর্মীদের মতে, তৃণমূলভিত্তিক রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় ও বিতর্কমুক্ত নেতৃত্বকে সামনে আনা হলে দল যেমন উপকৃত হবে, তেমনি স্থানীয় উন্নয়ন কার্যক্রমেও ইতিবাচক প্রভাব পড়বে। তবে এ বিষয়ে দলীয় উচ্চপর্যায় থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। কেন্দ্রীয় সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন চাঁদপুরের নেতাকর্মীরা।
এ বিষয়ে রোকসানা আলম জানান, বিগত স্বৈরাচারী সরকারের সময় থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত দলের জন্য নিবেদিতভাবে রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছি। দল মূল্যায়ন করলে আমার বিশ্বাস আমাকে সংরক্ষিত আসনে এমপি পদে মনোনীত করবেন। নির্বাচিত হলে সকলের মতামতের ভিত্তিতে এলাকার উন্নয়ন ও নারী নেতৃত্বকে এগিয়ে নিতে চাই। তাই সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।
রোকসানা আলমের গ্রামের বাড়ি চাঁদপুর সদর এর ৩নং কল্যাণপুর ইউনিয়ন, সে শহীদ জিয়ার স্মৃতি সংসদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকার দায়িত্ব পালন করছেন।
প্রকাশিত : মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
















