

জিল্লুর রহমান :
সিরাজগঞ্জ তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের ভিকমপুর গ্রামে ঘঠে যাওয়া এক রিদয়বিদারক ঘটনা।

স্থানীয় সুত্রে জানা যায় গ্রামে মোঃ আব্দুল খালেকের মেয়ে ৯ শ্রেণীর ছাত্রী পাশের গ্রামের মোঃ আব্দুল কাদেরের ছেলে সুমনের সাথে দির্ঘ এক বৎসর প্রেম করার পর বাবা মায়ের অনুমতিক্রমে বিয়ের পিঁড়িতে বসে।
এই জুটি ঘটনাক্রমে গত রোববার রাতে স্বামী সুমন শশুর বাড়িতে বেড়াতে আসে এখানে এসে গভীর রাতে জানিতে পারে স্ত্রীর আগের প্রেমিকের সাথে পরকীয়ায় জড়িত। এটা মেনে নিতে পারেনি স্বামী গভীর রাতে উত্তেজিত হয়ে এলোপাথাড়িভাবে অত্যাচার শুরু করে।
এক পর্যায়ে স্ত্রী যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভেবে চিন্তে লাশটি দরি দিয়ে ঘরের ডাবের সাথে ফাঁসিতে ঝুলিয়ে রাখে। পাশের বিছানায় ঘুমিয়ে পড়ে।
সোমবার সকালে জানাজানি হলে খবর পেয়ে ঘটনাস্থলে তাড়াশ থানার পুলিশ এসে স্বামীকে গ্রেফতার ও মরদেহ নিয়ে চলে যায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ















