বিজয়ী নারী উন্নয়ন সংস্থার আয়োজনে সাংবাদিক অপু চৌধুরীর জন্মদিন ও পহেলা বৈশাখ উদযাপন

চাঁদপুর প্রতিনিধি:
জাতীয় দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি সাইদ হোসেন অপু চৌধুরীর জন্মদিন ও বাংলা নববর্ষ পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) উপলক্ষে আন্তরিক ও ব্যতিক্রমধর্মী আয়োজন করেছে বিজয়ী নারী উন্নয়ন সংস্থা। দুই বিশেষ দিনকে ঘিরে সংস্থার সদস্যরা সারপ্রাইজ পরিকল্পনার মাধ্যমে শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে তোলেন পুরো আয়োজন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খান, বিজয়ীর স্বপ্নদ্রষ্টা আশিক খান, চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রনি ও সিসিডিএ চাঁদপুর সদর উপজেলা সমন্বয়ক নার্গিস আক্তারসহ বিজয়ী পরিবারের সদস্যরা। কেক কাটা, শুভেচ্ছা বিনিময় এবং উপহার প্রদানের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। শুভেচ্ছা স্মারক হিসেবে বিজয়ী পরিবারের উদ্যোগে ছবি সংযুক্ত ফ্রেম উপহার দেওয়া হয়, যা উপস্থিত সবার আন্তরিকতার প্রতীক হয়ে ওঠে।

পহেলা বৈশাখের ঐতিহ্যকে ধারণ করে দুপুরে ছিল চাঁদপুরের পর্যটন কেন্দ্র বড় স্টেশনে বাঙালির প্রিয় ইলিশ ও ঘরোয়া আপ্যায়ন। হাসি-আড্ডা আর পারিবারিক আবহে সময় কাটানোর মধ্য দিয়ে আয়োজনটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত।

এ প্রসঙ্গে সংস্থার প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খান বলেন, এটি কেবল একটি জন্মদিন উদযাপন নয়; বরং পারস্পরিক সম্মান, ভালোবাসা এবং সম্পর্কের গভীরতার বহিঃপ্রকাশ। বিজয়ী শুধু একটি সংগঠন নয়, এটি একটি পরিবার। আমরা বিশ্বাস করি—মানুষের পাশে থাকা, তাদের আনন্দে-দুঃখে অংশ নেওয়াই আমাদের শক্তি। প্রিয় ভাইয়ের জন্মদিন ও পহেলা বৈশাখ—এই দুই উপলক্ষ একসাথে পাওয়ায় আমরা চেয়েছি দিনটিকে স্মরণীয় করে তুলতে। আমাদের এই ছোট্ট প্রয়াস যদি ভালোবাসা ও কৃতজ্ঞতার অনুভূতি পৌঁছে দিতে পারে, সেটাই আমাদের সার্থকতা।”

উল্লেখ্য, বিজয়ী নারী উন্নয়ন সংস্থা দীর্ঘদিন ধরে নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কাজ করছে এবং বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এই আয়োজনও সংস্থার পারিবারিক বন্ধন ও মানবিক মূল্যবোধেরই একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে উপস্থিতদের কাছে প্রতিভাত হয়।

প্রকাশিত : বুধবার, ১৫ এপ্রিল ২০২৬  খ্রি., ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy