ফরিদগঞ্জে পুলিশ দেখে পালাতে গিয়ে মাদ্রাসার নৈশ প্রহরী রক্তাক্ত জখম

ফরিদগঞ্জ প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের নিয়মিত রাতের টহল চলাকালে ডাক শুনে পালাতে গিয়ে মাদ্রাসার নৈশ প্রহরী তারেক আহত হয়।

বুধবার (১৪ এপ্রিল /২০২৬) দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের লতিফগঞ্জ ইসলামীয় ফাজিল মাদ্রাসা আঙ্গিনায় এ ঘটনা ঘটেছে

আহত নৈশ প্রহরী তারেক হোসেন মাদ্রাসার পশ্চিম পাশের চৌধুরী বাড়ির মৃত রফিকুল ইসলাম চৌধুরীর ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সাম্প্রতিক সময়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চুরির ঘটনা বেড়ে যাওয়ায় পুলিশ নিয়মিত রাতের টহল জোরদার করে। সেই প্রেক্ষিতে ডিউটিরত এএসআই মাসুদ রানা সঙ্গীয় ফোর্স নিয়ে মাদ্রাসায় গিয়ে নৈশ্য প্রহরী তারেক হোসেনকে তলব করেন। তবে তিনি সেখানে উপস্থিত না থাকায় তার মোবাইলে যোগাযোগ করা হলে তারেক মাদ্রাসার গেটের ভিতরে এসে দাঁড়ালে পুলিশ বাহির থেকে তাকে গেট খুলতে বললে সে গেট না খুলে দৌড়ে পালানোর চেষ্টা করে। মাদ্রাসার পূর্ব পাশের দেয়াল টপকাতে গিয়ে গেটের ধারালো লোহার শিকে তার হাত কেটে যায়। এমতবস্থায় ও রক্তাক্ত হাত নিয়ে সে দৌড়ে পাশের একটি বাড়ির সামনের বালি ভরাট মাঠে পড়ে গেলে পুলিশ ওখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি দেখে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এতে অবস্থার আরোও অবনতি হওয়ায় চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী শাহজাহান মিয়া জানান, রাত দেড়টার দিকে তারেক তাকে ডাকলে তিনি বাইরে এসে দেখেন পুলিশ তাকে ধরে রেখেছে এবং তার হাত থেকে রক্ত ঝরে পড়ছে । তখন তারেককে তিনি পানি পান করান ও গামছা দিয়ে হাতের রক্তপাত বন্ধের চেষ্টা করেছেন।

স্থানীয়দের অভিযোগ, নৈশ প্রহরী তারেক হোসেন দীর্ঘদিন ধরে নানা অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন। মাদ্রাসার ক্লাস রুমেই মাদক সেবনসহ অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থীও অভিযোগ করার পাশাপাশি শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায়ে রখতে জোর দাবী জানায়।

এদিকে নৈশপ্রহরী তারেক হোসেনের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তাদের ঘর তালা বদ্ধ অবস্থায় দেখতে পাওয়া গেছে। নৈশপ্রহরী তারেকের বক্তব্যের জন্য মোবাইল ফোনে একাধিকবার চেস্টা করেও

ফোনটি বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মো. আমীর হোসেন বলেন, তারেকের বিরুদ্ধে আগে থেকেই নানা অভিযোগ ছিল। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। এছাড়া তিনি আরোও জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলাপ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

পুলিশ তার কক্ষ তল্লাশি করে একটি ছোরা ও মাদক সেবনের আলামত উদ্ধার করেছে। আমি বিষয়টি নিয়ে মাদ্রাসার সভাপতি ও সংশ্লিষ্টদের অবগত করবো।

তিনি আরো জানান, নৈশ্য প্রহরী তারেক বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় ও উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মাসুদ আলম বলেন, “পুলিশ দেখে পালাতে গিয়েই সে আহত হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ছিল। এ কারণে তার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।” সে এলাকার বিভিন্ন অপকর্মের সাথে জড়িত থাকার কথা জানান।

মাদ্রাসার শিক্ষার্থীরা নৈশ্য প্রহরী তারেকের বিরুদ্ধে অভিযোগে জানায়, তারেকের বিষয়ে আমরা বহুকথা শুনি। মাদক,চুরিসহ অসামাজিক কার্যকলাপের সংশ্লিষ্টতা রয়েছে বলে জানিয়েছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হেলাল উদ্দিন জানান, “পুলিশের টহল টিম তাকে তলব করলে সে পালানোর চেষ্টা করে ও ভাউন্ডারী দেয়ালের গেটে লহার গ্রীলে আঘাত পেয়েজখম হয়। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। হয়েছে। পরিস্থিতির অবনতি দেখে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো রেফার করেছে।

তিনি আরো জানান, সাম্প্রতি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চুরির ঘটনা বপড়ে যাওয়ায় নির্দেশনা দিয়েছি রাতের টহল পুলিশ শিক্ষা প্রতিষ্ঠানের নৈশ্য প্রহরীদের খোঁজখবর নিতে ও দায়িত্ব পালনে সক্রিয় করে তুলতে। নৈশ্য প্রহরী পুলিশ দেখে পালাতে গিয়েছে মানেই বুঝতে হবে সে কোন অপরাধের সাথে জড়িত আছে। তার বিরুদ্ধে থানায় অভিযোগ রয়েছে।

প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy