জনসমর্থনে এগিয়ে মুসা, আবারো চেয়ারম্যান হিসেবে দেখতে চায় ইউনিয়নবাসী

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর প্রতিনিধি :

আগামী আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সমর্থন ও দোয়া প্রত্যাশী মাদারগঞ্জের উপজেলা বিএনপির সহ সভাপতি ও বালিজুড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মজুরুল ইসলাম মুসা৷ বালিজুড়ী ইউনিয়নে জনকল্যাণমূলক কাজ এবং এলাকাবাসীর সমস্যা সমাধানে সক্রিয় ভূমিকা রাখায় জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন তিনি। রয়েছেন জনসমর্থনে এগিয়ে ও জনপ্রিয়তার আলোচনার শীর্ষে রয়েছেন বলে স্থানীয় রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা দেখা যাচ্ছে।

দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার কারণে তিনি ইতোমধ্যে তৃণমূল পর্যায়ে ব্যাপক পরিচিতি ও গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গেও তার নিবিড় যোগাযোগ রয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দু:সময়ে বিরোধী দলে সাহসী ভূমিকা নিয়ে সকলের মাঝে তিনি নিজেকে যোগ্য হিসাবে প্রতিষ্ঠিত করেছেন। নির্বাচন করতে তিনি দিনরাত বিভিন্ন সামাজিক, রাজনৈতিক কর্মকান্ডে এবং বিভিন্ন দিবসকে কেন্দ্র করে উন্নয়নের প্রতিশ্রুতিতে ইউনিয়ন এর প্রতিটি ওয়ার্ডে নির্বাচনি উঠান বৈঠক চালিয়ে যাচ্ছেন। তাছাড়া নেতাকর্মী ও দলের সর্মথকদের নিয়ে নির্বাচনি মাঠে চষে বেড়াচ্ছেন তিনি। এ ছাড়াও তিনি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে দিন রাত অবিরাম গনগংযোগ করেছেন। পাশাপাশি ভোটারদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।

জানা যায়, ১৯৯১ সল থেকে ছাএদল এর রাজনীতির মাধ্যমে পদার্পন করেন মুসা। ১৯৯২ সালে ইউনিয়ন ছাএ দলের সিনিয়র সহ সভাপতি পদ পেয়ে ছাত্র রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন। পরবর্তীতে থানা যুবদলের যুগ্ন আহ্বায়ক ছিলেন। ইতিপুর্বে তিনি উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ছিলেন। এ ছাড়াও মাদারগঞ্জ উপজেলা কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি হিসেবে সততার দায়িত্ব পালন করছেন।

২০১১ সালে দোয়াত কলম প্রতিক নিয়ে নির্বাচন করলে বালিজুড়ী ইউনিয়ন এর স্থানীয় নাগরিকরা তাকে বিপুল ভোটে নির্বাচিত করে। নির্বাচিত হয়ে ২০১৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। পরবর্তীতে স্থানীয় সরকার নির্বাচনে ধানের শীষ প্রতিকে নির্বাচন করেন। ২০০৮ সালে ২৯ ডিসেম্বর নির্বাচনে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই মঞ্জুরুল ইসলাম মুসা জেলা, উপজেলা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহণ করে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখেন।

প্রতিনিয়ত চালিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য আন্দোলন।

এছাড়া আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি হয়রানি ও মিথ্যা মামলার শিকার হওয়ার পরও তৃণমূল বিএনপির দুঃসময়ে পাশে ছিলেন। পাশাপাশি জমি জমা বিক্রি করে কর্মীদের নিয়ে আদালতে মাসের পর মাস দিয়েছেন হাজিরা । (বর্তমান কার্যক্রম নিষিদ্ধ সংগঠন)ক্ষমতায় আসার পর থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ৫ টি মামলার স্বীকার হয়েছেন। এদিকে দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকান্ডে সক্রিয় ভূমিকা রাখায় তিনি তৃণমূল পর্যায়ে ব্যাপক পরিচিতি ও গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গেও তার নিবিড় যোগাযোগ রয়েছে।

বিভিন্ন এলাকা ঘুড়ে জানা যায় ,সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ, অসচ্ছল মানুষকে সহায়তা, বন্যাদূর্গত এলাকায় ত্রাণ বিতরণ, শীতবস্ত্র প্রদান এবং প্রত্যেক বছরের ঈদ উল ফিতর ও ঈদ উল আযহায় দুস্থ ও গরিবদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ,অসহায় শিক্ষার্থীদের পড়ালেখা নিশ্চিত সহ ইউনিয়ন বাসীর বিপদ আপদে পাশে দাড়ানো ও সমাজসেবামূলক কার্যক্রমে বিশেষ অবদান রাখায় অনেক আগেই সবার মনে জায়গা করে নিয়েছেন তিনি। এদিকে তাকে ঘিড়ে নির্বাচন করার কথা শুনে ইউনিয়ন বাসীর মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। বিভিন্ন মোড়ে ও হাট বাজারে এমনকি চায়ের দোকানে পর্যন্ত আলোচনার শীর্ষে উঠে এসেছেন তিনি। সে নির্বাচনে জয়ী হলে তার সকল মেধা যোগ্যতা দিয়ে ইউনিয়ন ব্বসীর সেবা করে যাবে বলেও নাগরিকরা বিশ্বাস করছেন।

এদিকে চেয়ারম্যান প্রার্থী মঞ্জুরুল ইসলাম মুসা জানান , ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের প্রতিটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য তিনি কাজ করে যাবেন। পাশাপাশি সবার দোয়া ও সমর্থন চেয়েছেন তিনি। তিনি আরো জানান , তিনি সবসময় জনগণের পাশে থাকার চেষ্টা করেছেন এবং ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত রাখবেন। বালিজুড়ি ইউনিয়নের অধিকাংশ ওয়ার্ড এর এলাকাগুলোতে যোগাযোগ ব্যবস্হা না থাকায় আরো দুর্ভোগ পোহাতে হয়৷ ইনশাআল্লাহ আমি চেয়ারম্যান নির্বাচিত হলে, সকল সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করব।

প্রকাশিত : শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy