বগুড়া শাজাহানপুরে ছুরিকাঘাতে কিশোর নিহত, আহত ১

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুর উপজেলায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক কিশোর নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) উপজেলার শাকপালা মোড়ে একটি পার্কের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলো মোঃ তুহিন (১৬), পিতা মোঃ হিরো, ক্যান্টনমেন্ট পাড়া এবং মোঃ সিয়াম (১৭), পিতা মোঃ সাদিকুল ইসলাম, ফুলতলা এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, প্রতিপক্ষের হামলায় দুজন গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন। আহত তুহিন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত সিয়ামের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

প্রকাশিত : শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy