চাঁদপুরে ডাকাতিয়া নদীতে গোছল করতে গিয়ে দুই শিশু নিখোঁজ

সজীব খান, চাঁদপুর :
চাঁদপুরে ডাকাতিয়া নদীতে গোছল করতে গিয়ে, দুই শিশু নিখোঁজ হয়েছে, ১৯ এপ্রিল দুপুর ২টায়, চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদি ইউনিয়নের, মমিনপুর এলাকায় এ ঘটনা ঘটে, এ ঘটনায় নিহতদের পরিবারের মাঝে, শোকের ছায়া নেমে আসছে।

জানা যায়, রবিবার দুপুরে ৩জন শিশু, প্রছন্ড তাপতাহে ডাকাতিয়া নদীতে গোসল করতে যায়। পরবর্তীতে একজন উপরে চলে আসলে ও দুজন পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা একজনকে উদ্ধার করে, চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

নিহত শিশু বাগাদী ইউনিয়নের মমিনপুর গ্রামের আলী হাওলাদারের ছেলে মোঃ সাহাদাত হোসেন (৭), নিখোঁজ আরেক শিশুর নাম একই এলাকার মাহমুদ নামে আরেক শিশুর এ রিপোর্ট লেখা পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি, চাঁদপুর ফায়ার সার্ভিস খোঁজাখুজি অব্যাহত রয়েছে।

চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ জানান, আমরা আমাদের সাদ্যমত চেষ্টা করে যাচ্ছি, আমাদের ডুবুরী টিম কাজ করছে, নিখোঁজ শিশু উদ্ধার না হওয়ার পর্যন্ত আমরা কাজ করবো।

প্রকাশিত : রোববার, ১৯ এপ্রিল ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy