জয়পাড়া বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির ৮ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ প্রতিনিধি

১৮ এপ্রিল ২০২৬ (শনিবার) সকালে জয়পাড়া বাজারের তোহা মার্কেটে ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির ৮ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় জয়পাড়া বাজারের উন্নয়ন এবং বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। সভাপতি এস এম কুদ্দুস এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সাধারণ সম্পাদক আব্দুল আজিজ এবং সমিতির সহ কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।

সভায় বাজারের ভবিষ্যৎ পরিকল্পনা, সদস্যদের সুবিধা বৃদ্ধি এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। সদস্যদের মতামত ও প্রস্তাবনা গ্রহণ করে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।

এই সভা ব্যবসায়ীদের মধ্যে সহযোগিতা এবং উন্নয়ন পরিকল্পনার নতুন দিগন্ত উন্মোচন করেছে।

প্রকাশিত : রোববার, ১৯ এপ্রিল ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy