

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের দাপুনিয়া গ্রামের নফু ভুইয়া বাজার সংলগ্ন দক্ষিণ পাশে অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক আশরাফ উদ্দিন আকন্দের টিনশেট ঘরটি গতকাল শনিবার ভেঙ্গে দিয়েছে প্রতিবেশী বদরুন নাহার ও তার ভাড়াটে গুন্ডারা।
ঘটনাস্থল পরিদর্শন করে জানাযায় অবসরপ্রাপ্ত শিক্ষক আশরাফ উদ্দিন আকন্দ (৬৫) তার পৈত্রিক সুত্রে প্রাপ্ত ১২ শতাংশ ভুমি একমাত্র কন্যা সন্তান মাহবুবা নাসরিন কে হেবামুলে লিখে দিয়ে ভোগদখল করিয়া আসছে। প্রতিবেশী ক্ষমতাশালী ভুমিদস্যু বদরুন নাহার কোন বৈধ কাগজমুলে বা ওয়ারিশ না হয়েও গায়েরজুরে ভুমি দখল করার উদ্দেশ্যে নির্মিত ঘরটি ভেঙ্গে দিয়েছে।

স্থানীয় বাসিন্দা ছালাম ভুইয়ার পুত্র নাজিমুল হক জানান, বদরুন নাহার একজন অসৎ মহিলা চারটি বিয়ে করে এলাকায় কোথাও ঠাই না পেয়ে এই অসহায় শিক্ষকের জমি অবৈধ দখলের পায়তারা করে আসছে। এ বিষয়ে হোসেনপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছ।
প্রকাশিত : রোববার, ১৯ এপ্রিল ২০২৬ খ্রি.














