চাঁদপুরে বিদ্যুতের খুঁটিতে উঠে ঝলসে গেল শিশুর শরীর

সজীব খান, চাঁদপুর :

চাঁদপুরে বিদ্যুতের খুঁটিতে উঠে জলসে গেল এক শিশুর শরীর, ২১ এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় এ ঘটনা ঘটে।

জানা যায়, চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহ মাহমুদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের কুমারডুগী বেপারি বাড়ির রিপন বেপারীর ছেলে মোঃ জারিফ (১৩) হাই ভোল্টেজের বিদ্যুতের খুঁটিতে উঠতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে শরীর পুড়ে যায়।

ঘটনার সাথে সাথে স্বজনরা উদ্ধার করে তাকে চাঁদপুর ২শত ৫০ শর্য্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা পর ভিকটিমকর ঢাকা বার্ণ জাতীয় ইনস্টিটিউট এ রেফার করা হয়।

জারিফ বেপারী, ৩৩ হাজার ভোল্টেজ লাইনে হাজী বাড়ি সংলগ্ন খুঁটিতে, পাখির বাসা দেখে সেখানে উঠে এ মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়েন,তার শরীরে আগুনে ৮০% পুড়ে গেছে,সে একজন মাদ্রাসা পড়ুয়া ছাত্র, তার সুস্থ ও জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।

প্রকাশিত : মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy