চাঁদপুরে স্কুল ক্রিকেট ফাইনালে আম্পায়ারের হাতে কোচ লাঞ্ছিত, হাসপাতালে ভর্তি

চাঁদপুর, ২১ এপ্রিল ২০২৬: প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট লীগের ফাইনাল ম্যাচ চলাকালে মাঠেই কোচকে মারধরের অভিযোগ উঠেছে দায়িত্বরত আম্পায়ারের বিরুদ্ধে। মঙ্গলবার চাঁদপুর স্টেডিয়ামে ঘটে যাওয়া এই ঘটনায় ক্রীড়াঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

ভুক্তভোগী কামরুল ইসলাম নিজে একজন সাবেক ক্রিকেটার ও সংবাদকর্মী। তিনি এবারের ফাইনালে হাসান আলী হাই স্কুলের কোচ ও ম্যানেজারের দায়িত্বে ছিলেন। চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-পরিষদের সভাপতি বরাবর লিখিত অভিযোগে তিনি জানান, খেলার মধ্যাহ্ন বিরতির সময় দায়িত্বরত আম্পায়ার জয়নাল আবেদীন মাঠ থেকে বেরিয়ে এসে হঠাৎ তাকে অকথ্য ভাষায় গালাগালি শুরু করেন।

ঘটনার বিবরণে জানা যায়, ২১ এপ্রিল ২০২৬, প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট লীগের ফাইনাল ম্যাচের বিরতিতে
চাঁদপুর স্টেডিয়াম আম্পায়ার জয়নাল আবেদীন মাঠ থেকে বেরিয়ে এসে কোচ কামরুল ইসলামকে গালাগালির একপর্যায়ে কিল, ঘুষি ও লাথি মারেন। জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করেন। খেলা শেষে আহত কামরুল ইসলাম চাঁদপুর সদর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন

অভিযোগপত্রে কামরুল ইসলাম উল্লেখ করেন, শারীরিক আঘাতে তিনি অনেকটাই জখম হয়েছেন। চাঁদপুরের ক্রীড়াঙ্গনের সবার সঙ্গে আলোচনা করে এবং তাদের পরামর্শেই তিনি এই লিখিত অভিযোগ দিয়েছেন।

এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত আম্পায়ার জয়নাল আবেদীনের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী কোচ। এ বিষয়ে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-পরিষদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

স্কুল পর্যায়ের একটি ফাইনাল ম্যাচে দায়িত্বরত আম্পায়ারের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় জেলার ক্রীড়ামহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন।

প্রকাশিত : মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy