চাঁদপুর ফরাক্কাবাদ উবির এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিবের তথ্য গোপন করে কেন্দ্র সচিব হওয়ার অভিযোগ

সজীব খান, চাঁদপুর
চাঁদপুর ফরাক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিবের তথ্য গোপন করে কেন্দ্র সচিব হওয়ার অভিযোগ পাওয়া গেছে, ২০ এপ্রিল তদন্ত ও শাস্ত্রি ছেয়ে চাঁদপুর জেলা প্রশাসক বরাবর ফরক্কাবাদ ডিগ্রি কলেজের প্রভাষক মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন আবেদন করেছে। মাধ্যমিকেও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী পরীক্ষার সাথে সংশ্লিষ্ট কোন শিক্ষক শিক্ষিকার ছেলে মেয়ে পরীক্ষার্থী হলে কেন্দ্র সচিব হওয়ার আইনগত বাধা রয়েছে, কিন্তু ফরাক্কাবাদ উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রের কেন্দ্র সচিবের মেয়ে চলতি বছর অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার একজন শিক্ষার্থী হিসেবে শহরের আল আমিন স্কুল এন্ড কলেজের ছাত্রী হিসেবে পরীক্ষায় অংশগ্রহণ করছে। এ অভিযোগের প্রেক্ষিতে এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিবের তথ্য গোপন করে কেন্দ্র সচিব হওয়ায় তদন্ত ও শান্তির আবেদন করেছে।

অভিযোগে উল্লেখ করা হয়, চাঁদপুর-৩ (কেন্দ্র কোড-৩০২) ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার কেন্দ্রের সচিব মো: ইলিয়াছ মিয়া । কুমিল্লা শিক্ষা বোর্ডের কেন্দ্র কমিটির গঠনের নীতিমালা ৫ এর (ঘ) ধারা মোতাবেক কোন কর্মকর্তা। শিক্ষকের ছেলে বা মেয়ে এ বোর্ডের কোন কেন্দ্রে ২০২৬ সনের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ কলে তিনি কেন্দ্র সচিব/ পরীক্ষা পরিচালনা কমিটিতে দায়িত্ব পালন করতে পারবেন না। মো: ইলিয়াছ মিয়ার মেয়ে রাইসা অরিন আনিকা বিজ্ঞান বিভাগে চাঁদপুর আল আমিন একাডেমি হতে ২০২৬ সনে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। তাহার রোল-১৭৪১৮৫ এবং রেজিষ্ট্রেশন নং ২৩১১৪৩২৯৬৬১ মো: ইলিয়াছ নিয়া এ বোর্ডের প্রণীত প্রশ্নপত্র শটিংসহ পরীক্ষা যাবতীয় গোপন কার্যক্রম কেন্দ্র সচিব হিসেবে করে চলেছেন। যা সরকারি নিয়মের পরিপন্থি। শিক্ষা বোর্ডের সুনিদিষ্ট পরিপত্রের নিদের্শনা অমান্য করে এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিবের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব এ ফরক্কাবাদ তথা চাঁদপুর সদর উপজেলার সচেতন লোকজন হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর ধারণা প্রশাসনের প্রত্যক্ষ সহযোগিতায় ইলিয়াছ মিয়া এমন অপকর্ম করে চলেছেন। এতে করে প্রশ্ন ফাসসহ যেকোন বড় ধরণের অনিয়মে সরকার কর্তৃক গ্রহীত সুষ্ঠু পরীক্ষার পরিবেশের প্রচেষ্টা প্রশ্ন বিদ্ধ হয়ে পড়বে। বেসরকারি বেতন ভাতা প্রদান সর্ম্পকিত বিধিমালার ১৮ ধারার (গ) ধারা অনুযায়ী মিথ্যা তথ্য প্রদান, পাবলীক পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে বেতন ভাতাদি স্থগিত/বাতিলের বিধান রয়েছে। অভিযোগ পত্রে উল্লেখ করা হয়, অভিযোগ জরুরি ভিত্তিতে তদন্ত করে মো: ইলিয়াছ মিয়াকে কেন্দ্র সচিবের পদ হতে জরুরীভিত্তিতে অপসারন করে সরকারের ভাবমূতি রক্ষা ও বিধি মোতাবেক শাস্তি প্রদান করতে অনুরোধ করেছে।

এ বিষয়ে ফরকাবাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব মোঃ ইলিয়াস মিয়ার সাথে কথা বললে তিনি প্রথমে তার মেয়ে এসএসসি পরীক্ষার্থী স্বীকার করলেও পরে অস্বীকার করে এ বিষয়ে কোন বক্তব্য দিতে তিনি রাজি হয়নি।

চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ জাকির হোসেন জানান, এ ধরনের অভিযোগ আমরা পেয়েছি, পরীক্ষার শুরুর পূর্বে বোর্ডের নির্দেশনা মোতাবেক আমরা প্রতিটি কেন্দ্রের সচিবদের সচেতন করে একাধিকবার বলেছি, যদি কোন শিক্ষকের ছেলে মেয়ে পরীক্ষার্থী হয় তাহলে কিন্তু সচিব থেকে বিরত থেকে শিক্ষা অফিসকে সহযোগিতা করার জন্য অনুরোধ করেছি, বিষয়টি আমরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেছি,বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে তাকে কেন্দ্র সচিবের দায়িত্ব থেকে অবসারন করার জন্য সিদ্ধান্ত হয়েছে, আজকেই সেখানে চিঠি পাঠানো হবে।

এ বিষয়ে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমাকে অবগত করা করা হয়েছে।

প্রকাশিত : মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy