ফরিদগঞ্জে বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই অপর বন্ধুর মৃত্যু

ফরিদগঞ্জ প্রতিনিধি :

চাঁদপুরের ফরিদগঞ্জে বন্ধুর জন্য কবর করতে গিয়ে সেই কবরেই হেলে পড়লেন আরেক বন্ধু। আর সেখানেই মৃত্যু বরণ করেছেন। সোমবার (২০ এপ্রিল /২৬) পৌর এলাকার দক্ষিণ কেরোয়ায় এই ঘটনা ঘটেছে।

বন্ধু মসজিদের মুয়াজ্জিন বাচ্চু পাটওয়ারীর (৮৫)র মৃত্যুতে শোকাহত হন তারই বন্ধু কাঠমিস্ত্রি আবুল হাশেম (৮৭)। একসঙ্গেই মৃত ব্যক্তিদের দাফনের জন্য কবর খুঁড়তেন তাঁরা দুই বন্ধু। এ যাবত কালে বহু কবর খুঁড়েছেন তারা দুজনে একইসাথ। রোববার রাতে একসঙ্গে চা পান ও গল্প করেন কিছু সময় কাটিয়েছেন দুজনে একত্রে। সোমবার ফজরের নামাজও জামায়াতে পড়েছিলেন একত্রে। কিছু সময় পর সকালে বাচ্চু পাটওয়ারীর মৃত্যুর খবর পান তার বন্ধু আবুল হাশেম। দুপুরে নিজ হাতে বন্ধুর জন্য কবর খুঁড়তে শুরু করেছিলেন আবুল হাশেমসহ কয়েকজন। কবর খুঁড়ার শেষদিকে হঠাৎ তিনিও কবরেই হেলে পড়েন সেখানেই মারা যান।

আবুল হাশেমের ছেলে জহির জানায়, সকালে বাচ্চু পাটওয়ারীর মৃত্যুর খবর পেয়ে বাবা কেঁদেছেন। পরে বন্ধুর জন্য নিজেই কবর খুঁড়তে যান। আর সে কবরেই বাবা হঠাৎ মৃত্যু বরণ করে।

এদিকে বাচ্চু পাটওয়ারীর ভাতিজা হুমায়ুন পাটওয়ারী জানায়, আবুল হাশেম চাচাসহই আমি বাচ্চু চাচার কবর খুঁড়ছিলাম। হঠাৎ হাশেম কাকা কবরে হেলে পড়েন। তাকে আমরা উপরে তুলে এনে দেখি আর নাই।

মুহূর্তের মধ্যেই এলাকায় শোকের ছায়া নেমে আসে ও সামাজিক যোগাযোগ ফেইসবুকে ছড়িয়ে পড়ে। সোমবার বাদ আসর জানামাজ শেষে উভয়কে স্ব স্ব পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

প্রিয় বন্ধুর মৃত্যুসংবাদে ভেঙে পড়েন আবুল হাশেম। কিছুক্ষণ শোকাহত থাকার পর নিজেই ছুটে যান কবরস্থানে— বন্ধুর শেষ দায়িত্ব পালন করতে। শুরু করেন কবর খোঁড়ার কাজ।

কিন্তু কবর খোঁড়ার শেষ পর্যায়ে হঠাৎ করেই কবরের ভেতরেই লুটিয়ে পড়েন তিনি। দ্রুত তাকে উদ্ধার করে ওপরে তোলা হলে দেখা যায়— তিনিও আর বেঁচে নেই।

আবুল হাশেমের প্রতিবেশী মুমিন হোসেন পাটওয়ারী, মো. রাসেল হোসেন ও ইব্রাহিম খলিলসহ স্থানীয়রা জানান, জীবনের মতো মৃত্যুতেও দুই বন্ধু একসঙ্গে রয়ে গেলেন।

আবুল হাশেমের ছেলে জহির হোসেন বলেন, আমার বাবা ও বাচ্চু চাচা খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। একসঙ্গে সময় কাটাতেন। কেউ মারা গেলে জান্নাতের আশায় দুজনেই বিনা পারিশ্রমিকে কবর খুঁড়ে দিতেন। আজ সকালে বাচ্চু চাচা মারা গেলে বাবা কিছুক্ষণ কান্না করে নিজেই তার কবর খুঁড়তে যান। কিন্তু সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। আমরা তাদের জন্য সবার কাছে দোয়া চাই। ‘বনের প্রাণী বনে সুন্দর, শিশুরা মায়ের কোলে’

অন্যদিকে বাচ্চু পাটওয়ারীর ভাতিজা নাজির আহমেদ হুমায়ুন পাটওয়ারী বলেন, আমরা একসঙ্গে কবর খুঁড়ছিলাম। শেষ পর্যায়ে হঠাৎ করেই হাশেম কাকা কবরের ভেতরে লুটিয়ে পড়েন। পরে তাকে তুলে দেখি— তিনি আর নেই।

স্থানীয় বাসিন্দা রাসেল হোসেন, ইব্রাহিম খলিল সাকিল ও আবু তাহেরসহ অনেকেই জানান, ভিন্ন পেশার হলেও দুই বন্ধুর চলাফেরা ছিল একসঙ্গে। তাদের এমন মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রকাশিত : মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy