আদমদীঘিতে নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্ততি সভা

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘিতে উপজেলা পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ সভাটি অনুষ্ঠিত হয়।

ইউএনও মাসুমা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আল আমিন, শিক্ষা অফিসার আবদুর রহিম প্রধান, পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রশিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, নাজিম উদ্দীন, মহিউদ্দীন তালুকদার, সান্তাহার পৌর ক্রীড়া সংস্থার সদস্য জিললুর রহমান, ক্রীড়ানুরাগী মকলেছার রহমান, রেজাউল করিম বাপ্পী, শিক্ষক এনামুল হক, সাংবাদিক বেনজির রহমান, মুনছুর আলী, আবু বকর সিদ্দীক, আমিনুল ইসলাম সোহাগ প্রমুখ। ১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের দক্ষ খেলোয়াড় ও ক্রীড়াবিদ এবং মানসিক, শারীরিক ও নৈতিক কাঠামো গড়ে তুলতে সারাদেশে এ উদ্যোগ নিয়েছে সরকার।

আগামী ২৫-২৭ এপ্রিল এই উপজেলার খেলোয়াড়দের বাছাই এবং ২ মে জেলা পর্যায়ে প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে।

প্রকাশিত : বুধবার, ২২ এপ্রিল ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy