ঘাগোয়া ইউনিয়নে এলজিইডির এডিবি প্রকল্পের সড়ক নির্মাণকাজে অনিয়মের অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়ন-এর মন্ডলপাড়া এলাকায় গাইবান্ধা সদর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়িত এশীয় উন্নয়ন ব্যাংক-এর অর্থায়নে চলমান একটি সড়ক নির্মাণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।

সরজমিনে দেখা গেছে, প্রকল্পে নির্ধারিত ৫ ইঞ্চি পুরুত্বের পরিবর্তে মাত্র ৩.৫ থেকে ৪ ইঞ্চি পুরুত্বে ঢালাই করা হচ্ছে। এছাড়া কাজে পঁচা ও নিম্নমানের ইটের খোয়া এবং নিম্নমানের ইটের সলিং ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

এলাকাবাসীর দাবি, নির্মাণকাজে খোয়া ও বালির পরিমাণ বেশি এবং সিমেন্টের পরিমাণ কম দেওয়া হচ্ছে, যার ফলে সড়কের মান নিয়ে প্রশ্ন উঠেছে।

এ অনিয়মের প্রতিবাদে একপর্যায়ে ক্ষুব্ধ এলাকাবাসী সলিংয়ের কিছু ইট তুলে ফেলে কাজ বন্ধ করে দেয়। পরে বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

অভিযোগ রয়েছে, গোবিন্দগঞ্জের ঠিকাদার রঞ্জুর তত্ত্বাবধানে কাজটি পরিচালিত হচ্ছে। বিষয়টি ইতোমধ্যে জাতীয় টেলিভিশন চ্যানেল বৈশাখী টেলিভিশন-এও সংবাদ হিসেবে প্রচারিত হয়েছে।

এলাকাবাসী দ্রুত তদন্ত করে প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

প্রকাশিত :  বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy