সান্তাহার প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন : সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:

বগুড়া জেলার আদমদীঘি উপজেলার ঐতিহ্য বাহী সান্তাহার প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

গত ১৯ এপ্রিল রোজ শনিবার সন্ধ্যায় সান্তাহার রেলওয়ে মুক্তিযোদ্ধা মার্কেটে অবস্থিত প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা সভা অন্তে উপস্থিত সকলের সম্মতিক্রমে কণ্ঠ ভোটের মাধ্যমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে খায়রুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে আবু বকর সিদ্দিক বক্করকে নির্বাচিত করা হয়।

দু-দিন বাদে ২২ এপ্রিল বুধবার সন্ধ্যায় এক আলোচনা সভায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। সান্তাহার প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটিতে সহ সভাপতি পদে গোলাম রাব্বানী দুলাল, সহ সাধারণ সম্পাদক পদে রাকিবুল হাসান রাকিব, কোষাধ্যক্ষ পদে বুলবুল আহমেদ, দপ্তর ও প্রচার সম্পাদক পদে নয়ন হোসেন, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে আ ব ম রবিউল ইসলাম, কার্যকরী সদস্য হিসেবে সান্তাহার প্রেসক্লাবের সিনিয়র চারজন সাংবাদিকসহ মোট এগারো সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

প্রকাশিত :  বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy