

সজীব খান, চাঁদপুর
চাঁদপুরে ইরি বোর ফসলের মাঠে ব্লাস্ট রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সেচের জন্য ডিজেল সংকটের মধ্যে, কৃষকদের দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে এই নতুন আপদ। চলতি মৌসুমে ধানের কাঙ্ক্ষিত, উৎপাদন নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের আশঙ্কা।
চাঁদপুর সদর উপজেলার মৈশাদী, শাহমাহমুদপুসহ জেলার অধিকাংশ স্থানে কৃষকের জমির ধানে পোড়াভাব দেখা দিয়েছে। ধান পাকার এই শেষ সময়ে এসে, এমন লক্ষণে কৃষক বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। মাঠের পর মাঠ পাকা ধানে মড়ক দেখে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা।
মৈশাদীর ক্ষতিগ্রস্ত কৃষক সুমনসহ স্থানীয় চাষিরা জানান, তিন দিন আগে তারা ফসলের মাঠে ধানের শীষ ও পাতায় পোড়াভাব এবং ধানের গায়ে কালো কালো দাগ দেখতে পান। এখন তারা কৃষি কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী জমিতে ওষুধ ছিটাচ্ছেন।

মৈশাদীর হামানকর্দ্দি গ্রামের আশপাশের বড় একটি অংশের ধানে এই রোগ ছড়িয়ে পড়েছে। কষ্টের ফসলের ফলন কম হওয়ার আশঙ্কায় এখন গভীর হতাশায় দিন কাটাচ্ছেন কৃষকরা।
সদরের কৃষি কর্মকর্তা জানান, যেখানে এ ধরনের কৃষির সমস্যা খবর শুনেন,খবর পাওয়া মাত্রই আক্রান্ত ধান ক্ষেত পরিদর্শন করেন,কৃষকদের পরামর্শ দেন।
তবে অধিকাংশ উপ-সহকারী কর্মকর্তারা মাঠ পর্যায়ে তেমন খবরা খবর নেননি বলে ও অভিযোগ পাওয়া গেছে।
প্রকাশিত : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ খ্রি.














