চাঁদপুরে মাদক ব্যবসায়ীর শাস্তির দাবিতে পুলিশ সুপার কার্যালয়ের সামনে মানববন্ধন

সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর
চাঁদপুর পৌরসভার ১৫ নং ওয়ার্ডের বিষ্ণুদি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজ পুলিশের হাতে আটক সজিব মিজির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাসস্ট্যান্ড ও পুলিশ সুপার কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে ওই এলাকার শতাধিক নারী-পুরুষ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন। এসময় তারা আটক সজিব মিজির নানা অপরাধ তুলে ধরে বিভিন্ন শ্লোগান দেন। প্রথমে চাঁদপুর পৌর বাসস্টেশন এবং পরবর্তীতে পুলিশ সুপার কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এর আগে ২৪ এপ্রিল শহরের বিষ্ণুদী এলাকায় কাউসার আলম নামে এক ব্যবসায়ীর ওপর হামলা ও ছিনতাইয়ের ঘটনায় তিনি চাঁদপুর সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের প্রেক্ষিতে মাদক ব্যবসায়ী সজিব মিজিকে আটক করে পুলিশ।

মানববন্ধনে অংশ নেয়া এলাকাবাসী জানান, বিষ্ণুদী এলাকার বাবুল মিজির ছেলে সজীব মিজি প্রকাশ্যে মাদক বিক্রি, ছিনতাই ও চাঁদাবাজি করে আসছে। তার অত্যাচার এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। এসবের প্রতিবাদ করলে সে এবং তার লোকজন যখন যাকে খুশি মারধর এবং নির্যাতন করে। আমরা চাঁদপুরের প্রশাসনের কাছে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। পাশাপাশি যে আটক এই সজীব মিজি যেন আইনের ফাঁক দিয়ে বেরিয়ে না আসতে পরে, সে বিষয়ে পুলিশ সুপার মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি।

প্রকাশিত :  শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy