

মাকসুমুল মুকিম :
ঢাকার দোহার উপজেলায় একটি স্মৃতিসৌধ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ২৬ এপ্রিল ( রবিবার) সকালে দোহার উপজেলা প্রাঙ্গণে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যক্তিবর্গসহ উপজেলায় কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। প্রকল্পটি বাস্তবায়ন করছে দোহার পৌরসভা এবং ঠিকাদারী প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করছে মেসার্স রহমান এন্টারপ্রাইজ।

প্রকাশিত : রোববার, ২৬ এপ্রিল ২০২৬ খ্রি.
শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.














