ফরিদগঞ্জে রাতে ‘জ্বীনে ধরে নিয়ে যাওয়ার’ দাবি, দিনে মিলল পুকুরে শিশুর লাশ

মহিউদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ৪৫ দিন বয়সী এক শিশুর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিশুর পরিবারের দাবি, রাতে ‘জ্বীনের মতো’ এক নারী শিশুটিকে নিয়ে যায়। তবে পরদিন সকালে বাড়ির পাশের পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

ঘটনাটি উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের শাশিয়ালী গ্রামে শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) গভীর রাতে ঘটে। শনিবার (২৫ এপ্রিল) সকালে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শাশিয়ালী গ্রামের মিজি বাড়ির বাসিন্দা নাজির হোসেনের স্ত্রী রহিমা বেগম রাত আনুমানিক ৩টার দিকে প্রাকৃতিক প্রয়োজনে ঘর থেকে বের হন।

কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন, বিছানায় শুয়ে থাকা তাদের ৪৫ দিন বয়সী শিশু সন্তান ইমন মিজি নেই। এ সময় তিনি স্বামী রাজিব হোসেনকে জিজ্ঞাসা করলে তিনি জানান, কালো বোরখা পরা ‘জ্বীনের মতো’ এক নারী এসে শিশুটিকে নিয়ে গেছে।

পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর শনিবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখা যায়। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়।

শিশুটির মৃত্যুকে ঘিরে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, “পানিতে শিশুর মরদেহ পাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহের ময়নাতদন্ত করা হয়নি।”

ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চললেও বিষয়টি এখনও রহস্যাবৃত রয়ে গেছে।

প্রকাশিত : রোববার, ২৬ এপ্রিল ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy