দোহারে সুফলভোগীদের মাঝে ছাগল বিতরণ

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ (ঢাকা)

ঢাকার দোহার উপজেলার নদী ভাঙ্গন ও চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ৪০টি দরিদ্র পরিবারের মাঝে ২টি করে ছাগল বিতরণ করা হয়।

দোহার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামীম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম বলেন, এই প্রকল্পের মাধ্যমে চরাঞ্চলের দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোর আয় বৃদ্ধির পাশাপাশি পুষ্টি চাহিদা পূরণ ও জীবিকা নির্বাহে সহায়ক ভূমিকা রাখবে।
এসময়ে আরও উপস্থিত ছিলেন- দোহার উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুস সাত্তার, দোহার পৌরসভা বিএনপি’র সভাপতি এসএম কুদ্দুস, উপজেলা কৃষক দলের সভাপতি কাজী রুবেল, স্বপন আহম্মেদ প্রমুখ।

প্রকাশিত : সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy