

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীর অর্থায়ন ও স্কুল কতৃর্পক্ষের সহযোগিতায় চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় ও উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেনীর ছাত্রীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে।
গতকাল ২৭এপ্রিল (সোমবার) সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী বলেন, তোমাদের নিয়মিত বিদ্যালয়ে আসতে হবে এবং স্কুল ড্রেস পড়ে আসতে হবে। স্কুল ড্রেস একজন শিক্ষার্থীকে আইডেন্টিফাই করতে পারে। আজকে আমার পক্ষ থেকে ও স্কুলের শিক্ষকদের সহযোগিতায় তোমাদের বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করছি। প্রতি বছরই আমার পক্ষ থেকে ৬ষ্ট শ্রেনীর ছাত্রীদের বিনামূল্যে স্কুল ড্রেস দিয়ে আসছি। এরই ধারাবাহিকতায় এ বছরও তোমাদের স্কুল ড্রেস দিয়েছি। এটা নিয়মিত পড়ে স্কুলে আসতে হবে, যত্ন করে রাখতে হবে। স্কুল ড্রেস পড়লে বিদ্যালয়ের শিক্ষার্থী তা নির্ধারন করতে সুবিধা হয়। অন্য কোন শ্রেনির কোন গরীব ও অসহায় শিক্ষার্থীদের যদি স্কুল ড্রেস না থাকে, তাদেরও ড্রেস দিবো। স্কুল ড্রেস পড়ে বিদ্যালয়ে আসলে সকলে চিনে।
তিনি বলেন, এ বিদ্যালয়ের পাবলিক পরীক্ষায় সাফল্যজনক ফলাফল অর্জন করেছে। তোমাদের এ সাফল্য ধরে রাখতে হবে। তোমরা প্রতিষ্ঠানের প্রান, তাই তোমাদের ভালো মনের মানুষ হতে হবে। বাবা-মা কে সম্মান করতে হবে, শিক্ষকদের সম্মান করতে হবে। দেশের মঙ্গলের জন্য কাজ করতে হবে। নিজেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। সমাজের আসহায় মানুষের পাশে দাড়াতে হবে। ফেসবুক, টিকটক সর্বোপরি মোবাইল ব্যবহার থেকে দূরে থাকতে হবে। পড়ালেখায় মনোযোগী হতে হবে৷
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে খুব ইনোগেটিভ প্রোগ্রাম হাতে নিয়েছে৷ কৃষকদের ব্যাংক ঋন মওকুফ, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড ইত্যাদি করেছে। প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে-মিল চালু করেছে। ডিম, দুধ, রুটি ব্যবস্থা করেছে শিশুদের জন্য। এ আয়োজন করায় আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই চাঁদপুর-৩ আসনের এমপি শেখ ফরিদ আহমেদ মানিক সাহেবকে। চাঁদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক সাহেব শিক্ষার মানউন্নয়নে জোর দিয়েছেন। চাঁদপুরের উন্নয়নে তিনি ব্যাপক কাজ করছেন।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা ফাহিমা জাহান এর পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জিলানী চিশতী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: কামরুল হাসান, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: নুরুজ্জামান, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: তহমিনা আক্তার, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সপ্রাবির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: দিদার হোসেন৷ মিজি।
এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জিলানী চিশতী কলেজের ইংরেজী প্রভাষক মো: জহিরুল ইসলাম খান মুরাদ, বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম, সহকারি শিক্ষক মো: লুৎফুর রহমান, সহকারি শিক্ষক বিপুল চন্দ্র নন্দী, সহকারি শিক্ষক সুমন চন্দ্র সরকার, সহকারি শিক্ষক রবিউল আউয়াল খান, অফিস সহকারি মো: মোস্তফা কামাল, জিলানী চিশতী কলেজ অফিস ইনচার্জ মো: রানা সরকার সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে ছাত্রীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করেন প্রধান অতিথি বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীসহ অতিথিবৃন্দ। সভাপতির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন।
এর পূর্বে সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও ছাত্রীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
অনুষ্ঠানে দুই স্কুলে সর্বমোট শতাধিক ছাত্রীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়।
প্রকাশিত : মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ খ্রি.














