ফরিদগঞ্জে যুবকের লাশ উদ্ধার

ফরিদগঞ্জ প্রতিনিধি :
চাঁদপুরের ফরিদগঞ্জে বসতঘরের পাশের একটি আমড়া গাছ থেকে আলাল উদ্দিন (৪০) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার চর দুঃখিয়া পূর্ব ইউনিয়নের পূর্ব সন্তোষপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। মৃত আলাল উদ্দিন ওই গ্রামের হারিছ মিয়ার ছেলে।

স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান মৃতের পরিবারের বরাত দিয়ে জানান, রাতে স্বাভাবিকভাবে খাবার খেয়ে আলাল উদ্দিন ঘুমিয়ে পড়েন। সকালে পরিবারের অন্য সদস্যরা ঘুম থেকে উঠে দেখেন, ঘরের পাশের আমড়া গাছের ডালে গলায় ‘লাইলোনের রশি’ পেঁচিয়ে ঝুলছে তার মরদেহ। এ সময় পরিবারের চিৎকারে স্থানীয়রা এসে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হলেও মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি।

প্রকাশিত : মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy