সিরাজগঞ্জ রায়গঞ্জে গলাকাটা লাশ: অটোচালক খুন, টার্গেট ছিনতাই?

সিরাজগঞ্জ থেকে জিল্লুর রহমান :
সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলায় নাইম ইসলাম ২৫ নামে এক অটভ্যান চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে রায়গঞ্জ পুলিশ । ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ।

২৯ এপ্রিল বুধবার সকালে সোনাখারা ইউনিয়নের খৈচালা বিলের পাড় থেকে এ মরদেহ উদ্ধার করা হয় ,স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় বুধবার সকালে স্থানীয় লোকজন মাঠে যাওয়ার সময় লাশটি দেখতে পান ইউপি সদস্যর মাধ্যমে রায়গঞ্জ পুলিশকে খবর দেওয়া হয় । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন।

নিহত নাঈম মালতিনগর গ্ৰামের মোঃ নজরুল ইসলাম এর ছেলে। স্বজনরা জানান নাইম রাজমিস্ত্রীর কাজ করে জীবিকা নির্বাহ করে, মাঝে মাঝে অটোরিকশা চালায়ে মঙ্গলবার সকালে অটো নিয়ে বের হন রাতে আর ঘরে ফিরে আসেনি । পরের দিন সকালে তার মরদেহ উদ্ধারের খবর পাওয়া যায়।

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হবে এবং অপরাধী সনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে ।

রায়গঞ্জ থানার ওসি মোঃ আহসানুল ইসলাম বলেন লাশ পুলিশ হেফাজতে আনা হয়েছে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে যত দ্রুত সম্ভব আসামিদের সনাক্ত ও গ্রেফতার করা হবে।

প্রকাশিত : বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

Views: 6

You might like

About the Author: priyoshomoy