বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর :
চাঁদপুরে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের কক্ষে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের জন্য শিক্ষাবান্ধব ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে বিদ্যালয়ের অবকাঠামো, পাঠদান পদ্ধতি এবং সহায়ক সেবার মান উন্নয়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী, সমাজসেবা অফিসার (নিবন্ধন) মোঃ মনিরুল ইসলাম, জেলা শিক্ষা অফিসারের প্রতিনিধি, প্রাথমিক শিক্ষা অফিসারের প্রতিনিধি, জেলা মহিলা ও শিশু অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার মোঃ মোস্তাফিজুর রহমান, বিদ্যালয়ের নির্বাহী সচিব বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুর রহমান, চাঁদপুর সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক মো. ইসমাইল তপাদার, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সুমন নন্দী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব প্রতিমা রানী ভৌমিক, সহকারী শিক্ষক মোহাম্মদ মোরশেদ আলম খান এবং অভিভাবক প্রতিনিধি মো. তাজুল ইসলাম মজুমদার।

প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy