সহকারী অধ্যাপক ডা. আহসানুল কবিরের কুমিল্লা মেডিকেল কলেজে যোগদান

মোঃ কামরুজ্জামান সেন্টুঃ
চাঁদপুরের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক কনসালটেন্ট (কার্ডিওলজি) ডা. আহসানুল কবির কুমিল্লা মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক (কার্ডিওলজি) হিসেবে যোগদান করেছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় তিনি বিষয়টি নিশ্চিত করেন।

এর পূর্বে তিনি কুমিল্লা জেনারেল হাসপাতালে কার্ডিওলজি কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

জানা যায়, তিনি শাহরাস্তি উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম এম এ আউয়ালের মেঝো ছেলে। ডা. আহসানুল কবির দীর্ঘদিন ধরে হৃদরোগ চিকিৎসায় অভিজ্ঞতার পাশাপাশি মেডিসিন, বাতজ্বর ও ডায়াবেটিস রোগের চিকিৎসক হিসেবেও সুনাম অর্জন করেছেন।

এছাড়া তিনি সামাজিক কর্মকাণ্ডেও সম্পৃক্ত রয়েছেন। তিনি শাহরাস্তি প্রেসক্লাবের দাতা সদস্য এবং ‘মরহুম এম এ আউয়াল ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy