

নিজস্ব প্রতিবেদক : প্রাইভেট মাদ্রাসার শিক্ষকদের দক্ষতা ও মানোন্নয়নে চাঁদপুরে দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) সকাল সাড়ে ৯টায় চাঁদপুর প্রেসক্লাবস্থ এলিট চাইনিজ রেস্টুরেন্টে বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার এসোসিয়েশনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি ও আল আমিন মডেল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা আ ন ম ফখরুল ইসলাম মাছুম। কর্মশালা পরিচালনা করেন সংগঠনের যুগ্ম সম্পাদক সাংবাদিক মাওলানা আহম্মদ উল্লাহ।

কর্মশালায় অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী।
প্রধান অতিথির বক্তব্য চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী বলেন, তিনি দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত এবং বিশেষ করে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি তার দাদা বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম এটি আহমেদ রুশদীর প্রতিষ্ঠিত শাহতলী জিলানী চিশতী,শাহতলী কামিল মাদ্রাসার কথা স্মরণ করে বলেন, শিক্ষার প্রসারে তাদের পরিবারের অবদান দীর্ঘদিনের।
তিনি আরও বলেন, শিক্ষকদের বেতন-ভাতা ও আর্থিক অসচ্ছলতা একটি বড় বাস্তবতা। শিক্ষকরা কঠোর পরিশ্রমের মাধ্যমে জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাই শিক্ষকদের মানোন্নয়নে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। যত বেশি প্রশিক্ষণ গ্রহণ করা হবে, ততই শিক্ষার মান উন্নত হবে। তিনি উল্লেখ করেন, বর্তমানে চাঁদপুরের প্রাইভেট মাদ্রাসাগুলো ভালো ফলাফল অর্জন করছে, যা অত্যন্ত ইতিবাচক দিক।
তিনি বলেন,চাঁদপুরে ১৬মে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আসবেন। এটা চাঁদপুরবাসীর জন্য বিশাল সুখবর। চাঁদপুরের খাল খনন,সুধী সমাবেশে অংশ নিবেন। চাঁদপুরের উন্নয়নে প্রধানমন্ত্রীর আগমন পজিটিভ বার্তা বয়ে আনবে।
তিনি মাদ্রাসাগুলোর উন্নয়নে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রয়োজনে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক ও সংরক্ষিত নারী আসনের এমপি রাশেদা বেগম হীরার কাছে সমস্যাগুলো তুলে ধরার জন্য। পাশাপাশি তিনি ব্যক্তিগতভাবে সহযোগিতার আশ্বাস দেন।
আরও বক্তব্য রাখেন প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার এসোসিয়েশনের অন্যান সদস্যগণ।
দিনব্যাপী কর্মশালার দ্বিতীয় পর্বে প্রধান প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ ওস্তাদ শায়েখ ডক্টর মোহাম্মদ হেদায়েত উল্লাহ। প্রথম পর্বে প্রশিক্ষণ দেন লেখক ও গবেষক মাওলানা মোঃ খাইরুল বাশার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা আসাদুজ্জামান দেওয়ান। সঞ্চালনায় ছিলেন চাঁদপুর প্রাইভেট মাদ্রাসা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সরকারি সেক্রেটারি মাওঃ আহম্মদ উল্যাহ।
পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ চাঁদপুর জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা নূর মোহাম্মদ খান। এ সময় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত মাদ্রাসার প্রধান, শিক্ষক ও শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহ: আল-আমিন মডেল দাখিল মাদ্রাসা, তা’লীমুল উম্মাহ মাদরাসা, আন নাজির আইডিয়াল মাদরাসা, উসমান ইবনে আফফান (রা.) মডেল মাদ্রাসা, চাঁদপুর ইসলামিক কালচারাল একাডেমি, গাজীপুর (হরিপুর) নেছারিয়া ফাযিল মাদরাসা, তানযীমূল উম্মাহ মেডেল মাদরাসা, আন-নাহ্দা মডেল মাদ্রাসা, হাজীগঞ্জ দারুল উলুম আহমাদিয়া কামিল মাদরাসা, ছালহ্ আবাদ এম.এন. ফাজিল (ডিগ্রি) মাদরাসা, তালীমুল কুরআন মেডেল মাদ্রাসা, দোয়ালিয়া তালিমুল কুরআন নূরানী দাখিল মাদ্রাসা, আয়েশা সিদ্দীকা নূরানী হাফিজিয়া মহিলা মাদরাসা, আলী আহ্মাদ ইসলামী একাডেমী দাখিল মাদ্রাসা, ইকরা হিফজুল কুরআন মডেল একাডেমি, মদীনাতুল উলূম মেডেল মাদ্রাসা, মিফজুল ইসলাম দাখিল মাদ্রাসা, ইকরা ইন্টারন্যাশনাল মেডেল মাদরাসা, দারুল কারিম আল ইসলামিয়া মাদ্রাসা, পশ্চিম ভিঙ্গুলিয়া দারুচ্ছুন্নাত ছালেহিয়া কারিমিয়া মাদরাসা ও মা’আরিফুল কুরআন ইসলামিয়া মাদ্রাসা।
দিনব্যাপী এই কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়, যা ভবিষ্যতে মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
প্রকাশিত : শনিবার, ০২ মে ২০২৬ খ্রি.
















